১৫ মার্চ, রবিবার বিকেল ৪টের সময় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। চলতি বছরে রাজ্যে মাত্র দু’দফায় নির্বাচন হবে। এপ্রিলের শেষে নির্বাচন হবে বাংলায়। মে মাসের শুরুতেই ফলাফল ঘোষণা করা হবে।
2
7
নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার ভোট হবে ২৩ এপ্রিল। ১৫২ আসনে হবে প্রথম দফার ভোট। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল। এই দফায় ১৪২ আসনে ভোট হবে। ৪ মে নির্বাচনের ফল প্রকাশিত হবে।
3
7
২৩ এপ্রিল, বৃহস্পতিবার প্রথম দফায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরে ভোট হবে।
4
7
২৯ এপ্রিল, বুধবার দ্বিতীয় দফায় কলকতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে।
5
7
প্রথম দফায় প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৬ এপ্রিলের মধ্যে। প্রথম দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ৭ এপ্রিল। প্রথম দফার প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন ৯ এপ্রিল।
6
7
দ্বিতীয় দফায় প্রার্থীদের মনোনয়ন জমা করতে হবে ৯ এপ্রিলের মধ্যে। এই দফায় মনোনয়নের স্ক্রুটিনির শেষ দিন ১০ এপ্রিল। দ্বিতীয় দফায় মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৩ এপ্রিলের মধ্যে।
7
7
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলায় আপাতত ৬ কোটি ৪৪ লক্ষ ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন মোট ১,১৫২ জন।