রূপচর্চার জন্য অনেকেই দোকান থেকে কেনা রাসায়নিক যুক্ত প্রোডাক্টের বদলে প্রাকৃতিক জিনিসে ভরসা রাখেন। কিন্তু এটা করতে গিয়ে, প্রচলিত ধারণা মেনে ত্বকের উল্টে ক্ষতি করছেন না তো? জেনে নিন কোন সবজি ব্যবহার করলে লাভের বদলে ক্ষতি হয়। ছবি- সংগৃহীত
2
6
টমেটো: প্রচলিত ধারণা অনুযায়ী, টমেটো ঘষলে বা তার রস লাগালে নাকি ট্যান দূর হয়। এতে থাকা ভিটামিন সি ত্বকের ঔজ্জ্বল্য ফেরায়। কিন্তু আদতে টমেটো অ্যাসিডিক। এর রস সোজাসুজি ত্বকে ব্যবহার করলে র্যাশ বের হতে পারে। এমনকী সেনসিটিভিটিও বাড়তে পারে। ছবি- সংগৃহীত
3
6
আলু: কালো দাগছোপ দূর করতে ওস্তাদ আলুর রস। আলুতে একাধিক গুরুত্বপূর্ণ এনজাইম রয়েছে। কিন্তু এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ নেই যে আলুর রস দাগ দূর করে। বরং ব্রণ বা ফোঁড়ার মধ্যে এটি লাগালে সেটা আরও বাড়তে পারে। ছবি- সংগৃহীত
4
6
পেঁয়াজের রস: চুলের জন্য এটি উপকারী হলেও, ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে প্রচুর পরিমাণে পটেন্ট সালফার যৌগ রয়েছে, যা ত্বকে লাগালে চুলকানি, অ্যালার্জি হতে পারে। ছবি- সংগৃহীত
5
6
লেবু শসা: অনেকেই ত্বকের যত্ন নিতে শসা ব্যবহার করেন। কেউ আবার কোনও প্যাক বানানোর সময় কয়েক ফোঁটা লেবুর রস ফেলে দেন। কিন্তু তাই বলে শসার সঙ্গে ভুলেও লেবু মিশিয়ে ত্বকে লাগাবেন না। এতে উপকারের বদলে অপকার হবে। হাইপারপিগমেন্টেশন দেখা দিতে পারে। জ্বালিয়ে দিতে পারে ত্বক। ছবি- সংগৃহীত
6
6
রসুন: রসুনে যেহেতু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, তাই অনেকে ভাবেন ব্রণ হলে রসুন থেঁতো করে লাগালে সেটা রাতারাতি ঠিক হয়ে যাবে। কিন্তু আদতে এটি উল্টে ক্ষতি করতে পারে। কালো দাগ হয়ে যেতে পারে জায়গাটিতে, চামড়া উঠতে পারে। ছবি- সংগৃহীত