যেকোনও ব্যক্তির আর্থিক লেনদেনই সরাসরি আয়কর বিভাগের নজরে। সৌজন্যে অত্যাধুনিক প্রযুক্তি ও ডেটা অ্যানালিটিক্সের ব্যবহার। তাই শুধুমাত্র আয়কর রিটার্ন জমা দিলেই দায়িত্ব শেষ নয়। কোনও ব্যক্তির আয়ের সঙ্গে খরচ বা বিনিয়োগের হিসেব না মিললে আয়কর বিভাগের তরফে নোটিশ আসতে পারে। ফলে জেনে রাখা জরুরি, কোন ধরনের লেনদেনের উপর বিশেষ নজর রাখা হয়।
2
8
এক অর্থবর্ষে যদি কোনও ব্যক্তি তাঁর সেভিংস অ্যাকাউন্টে ১০ লক্ষ টাকা বা তার বেশি নগদ জমা করেন, তাহলে সেই তথ্য আয়কর দপ্তরের কাছে রিপোর্ট করা হতে পারে। ঘোষিত আয়ের সঙ্গে এই নগদ জমার উৎস না মিললে তদন্তের মুখে পড়তে হতে পারে।
3
8
এক বছরে ১০ লক্ষ টাকা বা তার বেশি অঙ্কের ফিক্সড ডিপোজিট করলে ব্যাঙ্ক সেই তথ্য আয়কর বিভাগকে জানাতে পারে। বিশেষ করে নগদ টাকার উৎস সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা না থাকলে সমস্যা তৈরি হতে পারে।
4
8
যদি কোনও ব্যক্তি এক অর্থবর্ষে ক্রেডিট কার্ডের মাধ্যমে বড় অঙ্কের খরচ করেন, তাহলে সেই তথ্যও আয়কর বিভাগের নজরে আসতে পারে। আপনার আয় ও ব্যয়ের মধ্যে অসঙ্গতি থাকলে নোটিশ পাওয়ার সম্ভাবনা থাকে।
5
8
সম্পত্তি ক্রয়-বিক্রয়বাড়ি, ফ্ল্যাট বা জমি কেনাবেচার ক্ষেত্রে বড় অঙ্কের লেনদেন হলে সেই তথ্য স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন সরকারি ডেটাবেসে নথিভুক্ত হয়। অর্থের উৎস সম্পর্কে আয়কর বিভাগ জানতে চাইতে পারে। তাই সম্পত্তি কেনার সময় সব নথি সঠিকভাবে সংরক্ষণ করা জরুরি।
6
8
মিউচুয়াল ফান্ড, শেয়ার বা বন্ডে বড় বিনিয়োগউচ্চ মূল্যের মিউচুয়াল ফান্ড, শেয়ার বাজার বা বন্ডে বিনিয়োগের তথ্যও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে আয়কর দপ্তরের কাছে পৌঁছে যায়। বিনিয়োগের পরিমাণ যদি ঘোষিত আয়ের তুলনায় অনেক বেশি হয়, তাহলে তা তদন্তের কারণ হতে পারে।
7
8
কেন এই তথ্য সংগ্রহ করে আয়কর দফতর? কর ফাঁকি রোধ এবং করদাতার প্রকৃত আয় যাচাই করার জন্য আয়কর বিভাগ বিভিন্ন উৎস থেকে আর্থিক তথ্য সংগ্রহ করে। বর্তমানে প্যান, আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের তথ্য একে অপরের সঙ্গে সংযুক্ত থাকায় বড় অঙ্কের লেনদেন গোপন রাখা অনেকটাই কঠিন।
8
8
কী করণীয়? সব আর্থিক লেনদেনের নথি সংরক্ষণ প্রয়োজন। আয়ের উৎস স্পষ্ট রাখুন। সময়মতো আইটিআর জমা দিন। নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল পেমেন্টকে অগ্রাধিকার দিন। বড় অঙ্কের বিনিয়োগ বা কেনাকাটার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি হাতের কাছে রাখুন। বড় অঙ্কের ট্রানজ্যাকশন করলেই যে সমস্যা হবে, এমন নয়। তবে সেই লেনদেনের বৈধ উৎস ও নথিপত্র থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।