বাবরি মসজিদ আর কোনওদিন তৈরি হবে না। যাবতীয় বিতর্কের মধ্যেই এই মন্তব্য করে বসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মঙ্গলবার তিনি স্পষ্ট জানিয়েছেন, বাবরি মসজিদ তৈরি তো দূর, কাঠামো পর্যন্ত আর কখনও তৈরি হবে না।
2
5
বারাবাঁকিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার কাজে কথা বলে। তিনি বলেন, ‘আমরা বলেছিলাম, রামলালার জন্যই আমরা এসেছি এবং সেখানেই মন্দির নির্মাণ করব। এতে কি কোনও সন্দেহ আছে?’
3
5
মুখ্যমন্ত্রী যোগী আরও বলেন, যারা বাবরি তৈরির অপেক্ষায় বসে আছে তারা শুধু অপেক্ষাই করে যাবে। এমন কোনও দিন আসবেই না। সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেন, গেরুয়া পতাকা চিরকালই দেশের গৌরব বাড়াবে।
4
5
অযোধ্যার রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গেরুয়া পতাকা উত্তোলনের প্রসঙ্গ টেনে তিনি রামমন্দিরকে সনাতন ধর্মের প্রতীক হিসেবে উল্লেখ করেন। সুযোগসন্ধানীদের কড়া ভাষায় আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, কিছু মানুষ বিপদের সময়ই শুধু ভগবান রামের কথা স্মরণ করে, অন্য সময় তাঁকে ভুলে যায়।
5
5
তিনি আরও যোগ করেন, ভগবান রামও এমন মানুষদের ভুলে গেছেন। তিনি আরও বলেন, যারা রামভক্তদের উপর গুলি চালিয়েছিল এবং রামের প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করেছিল, তাদের জন্য আর কোনও জায়গা নেই।