২০২৬ আসতে বেশি দেরি নেই। তার আগেই শুরু হয়েছে নতুন বিতর্ক। কীভাবে কাটবে নতুন বছর, নতুন কী অপেক্ষা করে রয়েছে তা নিয়ে রয়েছে জল্পনা। তার মধ্যেই ফের সংবাদ শিরোনামে উঠে এলেন বাবা ভাঙ্গা।
2
8
বাবা ভাঙ্গার কথা অনুসারে ২০২৬ সাল হবে সকলের কাছে বিরাট ভয়ের। সেখানে ভিনগ্রহের মানুষের সঙ্গে যোগাযোগ হবে পৃথিবীর। পাশাপাশি থাকছে তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কাও।
3
8
ভিনগ্রহের মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ দ্রুত হবে বলেও জানিয়েছেন এই বুলগেরিয়ার জ্যোতিষী। ফলে তার এই নতুন কথাকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে নতুন চিন্তা।
4
8
বুলগেরিয়ান জ্যোতিষী বাবা ভাঙ্গা ১৯৯৬ সালে ৮৫ বছর বয়সে মারা গিয়েছিলেন। তবে তার অনুগামীরা এখনও তার কথা মেনে চলেন।
5
8
একটি দুর্ঘটনায় বাবা ভাঙ্গা চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তারপর থেকেই নাকি তার মধ্যে জ্যোতিষের ক্ষমতা আসে বলেই মনে করেন তার অনাগামীরা। তার করা বহু বার্তা মিলে গিয়েছে বলেই দাবি করেন তার সমর্থকরা।
6
8
তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য এআই অনেকটা দায়ী হবে বলেও তিনি বহু বছর আগে জানিয়েছিলেন। চীন বিশ্বের বাজারে নিজের দাপট দেখাবে বলেও তিনি আগাম জানিয়ে রেখেছেন।
7
8
বিশ্ব নতুন নেতা দেখবে এবং সেই ব্যক্তি রাশিয়া থেকে উঠে আসবে বলেও দাবি করেছেন এই বুলগেরিয়ান জ্যোতিষী। সেখানে সবার আগে পুতিনের নামই সকলের মনে আসছে।
8
8
২০২৬ সালে পৃথিবীর পরিবেশ যে অনেকটাই বদলে যাবে তাও আগাম জানিয়ে রেখেছেন এই জ্যোতিষী। তার কথা অনেকে মানেন না। তবে ২০২৬ সাল কোন নতুন দিক সামনে আনে সেটাই দেখার।