‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের আওতায় স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়ার জন্য উপভোক্তাদের ই-কেওয়াইসি করা বাধ্যতামূলক।
2
12
সেই কাজে গতি আনতে এবার ভারতীয় ডাক বিভাগের সঙ্গে মৌ স্বাক্ষর করল রাজ্য স্বাস্থ্য দপ্তর। বিপুল সংখ্যক উপভোক্তার ই-কেওয়াইসি যাতে দ্রুততার সঙ্গে শেষ করার উদ্দেশ্যেই এই চুক্তি।
3
12
এখনও পর্যন্ত রাজ্যে ১ কোটি ৪ লক্ষ উপভোক্তার ই-কেওয়াইসি সম্পূর্ণ হয়েছে। রাজ্য সরকার ৬ কোটির বেশি মানুষকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নিয়েছে।
4
12
‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পে প্রত্যেক উপভোক্তার নির্দিষ্ট একটি নম্বর থাকে। ই-কেওয়াইসি করার জন্য ওই নম্বরটি প্রয়োজন। আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যে ফর্ম পূরণ করাচ্ছেন, তাতেই থাকছে ওই নম্বর।
5
12
কিন্তু সমস্যা দেখা দিচ্ছে এই প্রক্রিয়ায়। আশাকর্মীরা এই প্রক্রিয়ার জন্য যথেষ্ট প্রশিক্ষণপ্রাপ্ত নন। প্রযুক্তি উপলব্ধ থাকলেও নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের।
6
12
এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ডাক বিভাগ। স্থানীয় ডাকঘরে গিয়ে ই-কেওয়াইসি করা যাবে খুব সহজেই।
7
12
গ্রাহককে ‘আয়ুষ্মান ভারত’ উপভোক্তা নম্বর, আধার কার্ড এবং মোবাইল সঙ্গে রাখতে হবে। ডাককর্মীরা ওটিপি-র মাধ্যমে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করবেন।
8
12
ডাক বিভাগের তরফে জাননো হয়েছে, রাজ্যের সব ডাকঘরে ই-কেওয়াইসি করার সুবিধা মিলবে। কর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওযা হবে এবং একটি সফটওয়্যার তৈরি করা হবে। তারপরেই ই-কেওয়াইসি প্রক্রিয়ার কাজ শুরু করা হবে।
9
12
আয়ুষ্মান ভারত প্রকল্পে ৫ লক্ষ টাকার নগদবিহীন স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায়। যোগ্যতার শর্ত অনুসারে, ৭০ বছরের কম বয়সী ব্যক্তিরা আবেদন করতে পারবেন না।
10
12
এই প্রকল্পটি শুধুমাত্র নির্দিষ্ট পেশাগত গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ। এর মধ্যে রয়েছেন সাফাইকর্মী, গৃহকর্মী, হকার, রিকশাচালক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান এবং নিরাপত্তা রক্ষী।
11
12
আয়ুষ্মান ভারত প্রকল্পের বাইরে থাকা পরিবারগুলি যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’ চালু করার ঘোষণা করেছেন।
12
12
রাজ্যে এই স্বাস্থ্যবিমা প্রকল্পে, যোগ্য সুবিধাভোগীরা আয়ুষ্মান ভারতের মতোই ৫ লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসার সুবিধা পাবেন।