কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে মৌ স্বাক্ষর করেছে পশ্চিমবঙ্গ সরকার। এবার আর কোনও বাধা নেই রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করতে।
2
12
গত সোমবার দিল্লিতে বিজ্ঞান ভবনে মৌ স্বাক্ষরের পরে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত দেশ জুড়ে ৪৪ কোটি কার্ড বিতরণ করা হয়েছে।
3
12
২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ৩৬,১৯৩টি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। বেসরকারি হাসপাতাল এর মধ্যে ১৬,৫৫৭টি। ইতিমধ্যেই আরও ১১০০টি বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য আবেদন করেছে বলে জানিয়েছেন শুভেন্দু।
4
12
এই প্রকল্পে ৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায়। বর্তমান নিয়ম অনুযায়ী, ৭০ বছর বা তার বেশি বয়সী সকলেই 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'-এর সুবিধা পাবেন।
5
12
আপনার কাছে আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে। কিন্তু আপনার শহরের কোন হাসপাতাল আয়ুষ্মান যোজনার অধীনে রেজিস্ট্রার্ড রয়েছে তা জানেন না।
6
12
আপনার শহরের কোন হাসপাতালে আয়ুষ্মান কার্ডে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যায়, তা অনলাইনেই দেখে নিতে পারেন।
7
12
প্রথমেই প্রকল্পটির অফিসিয়াল ওয়েবসাইট https://hem.nha.gov.in/search -এ যান।
8
12
সেখানে হাসপাতাল খোঁজার জন্য অনেকগুলি বিকল্প পাবেন। যেমন পিন কোড, জেলা ইত্যাদি।
9
12
এখন আপনি এখানে দেখে নিতে পারেন আপনার শহরের কোন হাসপাতালে এই কার্ডটি ব্যবহার করে বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে।
10
12
সরকারি এবং বেসরকারি কোন কোন হাসপাতালে আয়ুষ্মান ভারতের সুবিধা মিলছে তা দেখবেন কীভাবে?
11
12
প্রথমে https://nha.gov.in/ -এই ওয়েবসাইটে যান। সেখানে Find Hospitals -এ ক্লিক করুন। এরপর বাই ডিস্ট্রিক্ট বিকল্পে ক্লিক করুন।
12
12
সেখানে রাজ্য এবং জেলা এই অপশন পূরণ করুন। ক্লিক করলেই সরকারি এবং বেসরকারি কোন কোন হাসপাতালে এই সুবিধা পাবেন তা দেখা যাবে।