রাহু কেতুর প্রভাবে সম্পর্কে আকর্ষণ, নতুন দায়িত্ব, সবক্ষেত্রেই নানা পরিবর্তন, দেখে নিন অগাস্ট মাসের রাশিফল
- 1
- 14
আগস্ট ২০২৬ মাসে গ্রহ-নক্ষত্রের অবস্থান বহু রাশির জীবনে নতুন সুযোগ, আর্থিক উন্নতি এবং সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কোথাও কর্মক্ষেত্রে সাফল্য, কোথাও আবার ধৈর্য ও বিচক্ষণতার পরীক্ষা। রাহু-কেতুর প্রভাবে জীবনে আসবে একাধিক বদল। দেখে নিন অগাস্ট মাসের রাশিফল। ১২ রাশির জীবনে কী কী ঘটবে?
- 2
- 14
মেষ (Aries): ধৈর্য ধরতে হবে৷ বুদ্ধি করে কাজ করতে হবে৷ নেতৃত্বের গুণের জন্য নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ মিলতে পারে, বিশেষত মাসের দ্বিতীয়ার্ধে। বাজে খরচ কমাতে পারলে অর্থনৈতিক দিক ভাল থাকবে৷ সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা সম্পর্কে নতুন বিশ্বাস তৈরি করবে। অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা রয়েছে। পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে সুস্থ থাকবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে সম্পর্ক আরও দৃঢ় হবে। শুভ রং লাল, শুভ সংখ্যা ১ এবং ৯।
- 3
- 14
বৃষ (Taurus): সম্পর্কে স্থিতিশীলতা থাকবে। ধৈর্য ও বোঝাপড়া সম্পর্ককে আরও গভীর করবে। কর্মক্ষেত্রে ধারাবাহিক পরিশ্রমের ফল মিলবে। সহকর্মীদের সহযোগিতা পাবেন। খাদ্যাভ্যাসে বদল প্রয়োজন। স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত হালকা শরীরচর্চা করা প্রয়োজন৷ আর্থিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে।পারিবারিক দায়িত্ব বাড়তে পারে, তবে মাথা ঠান্ডা রেখে সমস্ত দায়িত্ব সুন্দর ভাবে সামলাতে পারবেন। শুভ রং সাদা, শুভ সংখ্যা ৬ এবং ৮।
- 4
- 14
মিথুন (Gemini): প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দূর হবে। নতুন পরিচয় থেকে সম্পর্কের সূচনা হতে পারে।যোগাযোগ দক্ষতা আপনাকে পেশাগত ক্ষেত্রে এগিয়ে রাখবে। নতুন কাজে সাফল্য আসতে পারে। অতিরিক্ত কাজের চাপ এড়িয়ে চলুন। বিশ্রাম জরুরি। নতুন আয়ের সুযোগ এলেও খরচে সংযম রাখুন। ভাই-বোন বা কাছের আত্মীয়ের সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। শুভ রং সবুজ, শুভ সংখ্যা ৫,১৪
- 5
- 14
কর্কট (Cancer): সম্পর্কের ক্ষেত্রে আবেগ ও বিশ্বাস বাড়বে। দাম্পত্য জীবন সুখকর থাকবে। নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতি পাবেন। মানসিক চাপ কমাতে যোগব্যায়াম বা ধ্যান উপকারী হবে।আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। পুরনো পাওনা ফিরে পেতে পারেন। পরিবারের সঙ্গে আনন্দময় সময় কাটবে। শুভ রং সাদা, শুভ সংখ্যা ২,৭
- 6
- 14
সিংহ (Leo): সঙ্গীর প্রতি আকর্ষণ বাড়বে। অবিবাহিতদের জীবনে বিশেষ কারও আগমন হতে পারে। কেরিয়ারে বড় সুযোগ আসতে পারে। নিজের প্রতিভা দেখানোর শুভ সময় এটি। শক্তি ও উদ্যম বাড়বে, তবে অতিরিক্ত পরিশ্রম করবেন না। আয় স্থিতিশীল থাকবে। বিনিয়োগের আগে সব দিক যাচাই করুন। পরিবারের সমর্থন আপনাকে মানসিক ভাবে আত্মবিশ্বাসী করে তুলবে৷ শুভ রং সোনালি, শুভ নম্বর ১ আর ৫।
- 7
- 14
কন্যা (Virgo): সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ও সততা বজায় রাখুন। পেশাগত দায়িত্ব বাড়বে, তবে তাঁর সঙ্গে সম্মানও বাড়বে। সুস্থ থাকার জন্য নিয়ম মেনে চলা প্রয়োজন৷ পরিকল্পিত খরচ করলে আর্থিক স্থিতি বজায় থাকবে।পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা সমস্যার সমাধান করবে। শুভ রং সবুজ, শুভ রং ৫ আর ৮।
- 8
- 14
তুলা (Libra): প্রেমের সম্পর্কে নতুন উচ্ছ্বাস আসবে। দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে। কেরিয়ারে নতুন কিছু শেখার সুযোগ ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। মানসিক ভারসাম্য বজায় রাখলে সুস্থ থাকবেন। আয় বৃদ্ধি পাবে৷ সঠিক ভাবে আর্থিক পরিকল্পনা করলে ভবিষ্যতে সঞ্চয় বৃদ্ধি পেতে পারে৷ পরিবারে সকলের সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় থাকবে। শুভ রং সাদা, শুভ রং ৬ আর ৯।
- 9
- 14
বৃশ্চিক (Scorpio): বিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক আরও গভীর হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলুন। নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। বিনিয়োগে সতর্ক থাকুন। পরিবারের পাশে থাকলে মানসিক শান্তি পাবেন। শুভ রং মেরুন। শুভ সংখ্যা ৯,১৮
- 10
- 14
ধনু (Sagittarius): ভ্রমণ বা নতুন পরিচয় থেকে প্রেমের সম্ভাবনা রয়েছে। কেরিয়ারে নতুন দায়িত্ব গ্রহণের সুযোগ আসবে। শরীর খারাপ হতে পারে তবে নিয়মিত ব্যায়াম করলে সুস্থ থাকবেন। খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে৷ পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান, সম্পর্ক আরও মজবুত হবে। শুভ রং হলুদ। শুভ সংখ্যা ৩,১২।
- 11
- 14
মকর (Capricorn): প্রেমের সম্পর্কের ক্ষেত্রে পরিণত সিদ্ধান্ত ইতিবাচক ফল দেবে। কঠোর পরিশ্রমের পুরস্কার পাবেন। পদোন্নতি বা নতুন দায়িত্বের সম্ভাবনা রয়েছে। কাজের চাপের মাঝেও বিশ্রাম নিন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা লাভজনক হবে। পরিবারের সমর্থন আপনার আত্মবিশ্বাস বাড়াবে। শুভ রং ঘন নীল৷ শুভ সংখ্যা ৮,১০।
- 12
- 14
কুম্ভ (Aquarius): সম্পর্কে বোঝাপড়া বাড়বে। নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। নতুন ধারণা ও উদ্ভাবনী চিন্তা আপনাকে কেরিয়ারে সাফল্য এনে দেবে। পর্যাপ্ত বিশ্রাম নিন। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে বাজেট মেনে চলুন। পরিবারের সঙ্গে আনন্দঘন পরিবেশ বজায় থাকবে। শুভ রং ইলেকট্রিক ব্লু, শুভ সংখ্যা ৪,১০।
- 13
- 14
মীন (Pisces): আবেগের প্রকাশ সম্পর্ককে আরও সুন্দর করবে। সৃজনশীল কাজে সাফল্য মিলবে। নতুন সুযোগ কাজে লাগান। পর্যাপ্ত জল পান ও সুষম খাদ্য গ্রহণ করুন। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে।অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন। পরিবারের সদস্যদের সহযোগিতায় গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে। শুভ সংখ্যা ৩ আর ৭। শুভ রং হলুদ৷
- 14
- 14















