১ জুলাই পর্যন্ত ১.১ কোটি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ১ জুন ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে।
2
12
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ১.৬ কোটি আবেদন জমা পড়েছে। এর মধ্যে বাতিল হয়েছে ২৬ লক্ষ। বাকিদের অ্যাকাউন্টে ১ আগস্ট টাকা পাঠানো হবে।
3
12
যাদের আবেদন বাতিল হয়েছে সেই আবেদনগুলিকে ফের যাচাইয়ের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যাঁদের নাম এখনও উপভোক্তার তালিকায় ওঠেনি, তাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১ আগস্টের জন্য।
4
12
সম্প্রতি উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আবেদনের নথি যাচাইয়ের কাজ চলবে ৩০ আগস্ট পর্যন্ত। যে সকল যোগ্য আবেদনকারীরা এখনও টাকা পাননি, তাঁদের চিন্তার কিছু নেই শীঘ্রই তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।
5
12
যাচাইয়ের প্রক্রিয়া চলছে জোরকদমে। ধাপে ধাপে https://socialregistry.wb.gov.in/ পোর্টালে আপডেট করা হচ্ছে আবেদনের স্ট্যাটাস। ফলে যাঁরা এতদিন আবেদন গ্রহণ হয়েছে কি না, বাতিল হয়েছে কি না বা আন্ডার এনকোয়েরি দেখতে পাচ্ছিলেন, তাদের আবেদনের পরিস্থিতি কী আছে তা একবার দেখে নিতে পারবেন সহজেই।
6
12
আবেদন গ্রহণ (Accepted), বাতিল (Rejected) নাকি যাচাই চলছে (Under Enquiry) ইত্যাদি সব তথ্য দেখা যাচ্ছে পোর্টালে। কোনও কারণে পেমেন্ট আটকে থাকলে সেই তথ্যও (Payment Pending) পোর্টালে উল্লেখ করা হচ্ছে।
7
12
অনলাইনে https://socialregistry.wb.gov.in/ পোর্টালে লগ ইন করে প্রোফাইল এবং আবেদন সংক্রান্ত তথ্য চেক করে দেখে নিন। যদি কোনও স্ট্যাটাস না দেখায় তবে স্থানীয় ব্লক অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করুন।
8
12
অফলাইনে বিডিও বা পুরসভার কার্যালয়ে গিয়ে আবেদনের প্রাপ্তিস্বীকারের রসিদ, রেজিস্টার্ড মোবাইল নম্বর বলুন। সরকারি আধিকারিক আপনার আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস যাচাই করে জানিয়ে দেবেন।
9
12
আবেদন ভেরিফায়েড বা অ্যাপ্রুভড দেখানোর অর্থ হল আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে এবং আপনার প্রাপ্য অর্থ অ্যাকাউন্টে জমা করা হবে। এক্ষেত্রে আপনার আর কিছু করার প্রয়োজন নেই।
10
12
আবেদন রিজেক্টেড দেখানোর অর্থ টাকা পাবেন না। আবেদন প্রত্যাখ্যানের নির্দিষ্ট কারণগুলি যাচাই করুন এবং নিজেকে যোগ্য মনে করলে যথাযথ নথি দিয়ে পুনরায় আবেদন করুন। আবেদন ভুলবশত প্রত্যাখ্যান হলে বিডিও অফিসে আপিল করা যাবে।
11
12
যদি আবেদন বিডিও বা এসডিও অফিসে বিচারাধীন দেখানোর অর্থ, আবেদন গৃহীত হয়েছে কিন্তু এখনও ভেরিফাই করা হয়নি। কিছুদিন পরে আবার পোর্টালে লগ ইন করে স্ট্যাটাস চেক করুন।
12
12
ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবৈধ দেখানোর অর্থ, আবেদনে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বন্ধ, যৌথ অ্যাকাউন্ট অথবা অ্যাকাউন্টের নাম আধার কার্ডের সঙ্গে মিলছে না। সমস্যা সমাধানে আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবুকের একটি ফটোকপি নিয়ে বিডিও অফিসে জমা দিলেই হবে।