অভিনেতা অনিল কাপুর সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্তানদের প্রতি বাবার ভূমিকা পালনের কথা বলতে গিয়ে বেশ অবাক করা ঘটনার কথা তুলে ধরেছেন অভিনেতা।
2
8
তিনি স্বীকার করেছেন যে, সন্তানদের বড় হওয়ার সময় তিনি তাঁদের খুব একটা সময় দিতে পারেননি। এই অভাব পূরণ করার জন্য তিনি তাঁর স্ত্রী সুনীতা কাপুরের প্রশংসা করেছেন। অনিল জানান, সেই সময় সুনীতা প্রায় একাই সব সামলেছেন।
3
8
তিন সন্তান সোনম, হর্ষবর্ধন এবং রিয়া কাপুরের বেড়ে ওঠা নিয়ে কথা বলতে গিয়ে অনিল বলেন, “আমি সন্তানদের পাশে প্রায় ছিলামই না। আমার সন্তানরা যদি আমার সম্পর্কে ভাল কথা বলে, তবে আমি খুশি হই এই ভেবে যে আমি তাদের ঠিকমতো বড় করেছি। কিন্তু বাবা হিসেবে আমি আরও ভাল হতে পারতাম।"
4
8
অনিলের কথায়, "আমার উচিত ছিল ওদের আরও সময় দেওয়া। সত্যি বলতে, সুনীতা একাই সব দায়িত্ব পালন করেছে। আমি ছিলাম ঠিকই, কিন্তু একজন বাবার যেভাবে থাকা দরকার, সেভাবে থাকতে পারিনি।”
5
8
অনিল আরও জানান যে, সন্তানরা যখন বড় হচ্ছিল তখন তাদের পড়াশোনা বা জীবনের খবরাখবর তিনি খুব একটা রাখতেন না।
6
8
তিনি বলেন, “ওরা কোন ক্লাসে পড়ে, সেটাও আমি জানতাম না। এমনকী ওদের জন্মদিনও আমার মনে থাকত না, স্ত্রীই মনে করিয়ে দিত। ওরা যখন আমাকে জিজ্ঞেস করত, ‘আমার জন্মদিন কবে?’ আমি কিছুই বলতে পারতাম না।”
7
8
ওই সাক্ষাৎকারে অভিনেতার আক্ষেপ ফুটে উঠেছে। তিনি জানান, সন্তানদের বেড়ে ওঠার সঙ্গী হতে পারেননি বলে আজও মনে মনে বেশ কষ্ট হয় তাঁর।
8
8
প্রসঙ্গত, অনিল কাপুরকে সম্প্রতি 'সুবেদার' ছবিতে দেখা গিয়েছে। সেখানে একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মীর চরিত্রে অভিনয় করে তিনি দারুণ প্রশংসিত হয়েছেন দর্শক মহলে। এ বছরের শেষের দিকে তাঁকে 'আলফা' এবং শাহরুখ খানের সঙ্গে 'কিং' ছবিতে দেখা যাবে।