অমৃত সিদ্ধি যোগ এবং বৃদ্ধি যোগে অর্থ খ্যাতি শিক্ষায় উন্নতি, মাসের শুরুতে কোন রাশির জন্য কী অপেক্ষা করছে?
নিজস্ব সংবাদদাতা
৩১ আগস্ট ২০২৬ ২০ : ৫৯
শেয়ার করুন
1
13
নতুন মাসের শুরু মানেই নতুন পরিকল্পনা, নতুন প্রত্যাশা। সেপ্টেম্বরের প্রথম দিনটি ১২ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে মিথুন, কর্কট, সিংহ ও তুলা রাশির জাতকদের জন্য দিনটি বেশ ইতিবাচক হতে পারে। অন্যদিকে কিছু রাশিকে স্বাস্থ্য, লেনদেন এবং সম্পর্কের ক্ষেত্রে একটু বেশি সচেতন থাকতে হবে। জেনে নিন ১ সেপ্টেম্বরের রাশিফল
2
13
মেষ: নতুন উদ্যম নিয়ে কাজে এগিয়ে যেতে পারেন। নতুন কাজ বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যক্তিগত জীবনে উন্নতি, ব্যবসায় অগ্রগতি৷ কথাবার্তায় মাধুর্য বজায় রাখলে সম্পর্ক সুন্দর হবে৷ আবেগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯শুভ রং: উজ্জ্বল লাল
3
13
বৃষ: সময়মতো কাজ শেষ করার চেষ্টা করুন। কাজের গতি কিছুটা ধীর হতে পারে, তবে উৎসাহে ঘাটতি থাকবে না। টাকা-পয়সার লেনদেনে সতর্ক থাকুন। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখলে বিবাদ বা সমস্যা এড়ানো সম্ভব।শুভ সংখ্যা: ১, ২, ৬শুভ রং: গাঢ বাদামি
4
13
মিথুন: সেপ্টেম্বরের প্রথম দিনটি মিথুন রাশির জাতকদের জন্য বেশ শুভ হতে পারে। আর্থিক কাজ সময়মতো সম্পন্ন হবে। ব্যবসায় সাফল্যের সম্ভাবনা। আত্মবিশ্বাস বাড়বে। বন্ধুদের সঙ্গে সম্পর্কেও উন্নতি হতে পারে। যোগ্য ব্যক্তিরা নতুন কোনও সুযোগ পেতে পারেন।শুভ সংখ্যা: ১, ২, ৫, ৯শুভ রং: বাদামি
5
13
কর্কট: কর্মক্ষেত্রে আপনার দক্ষতা প্রশংসিত হতে পারে। ব্যবসা বা শিল্পক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা রয়েছে। সম্মান ও প্রতিপত্তি বাড়তে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাও মিলবে। আর্থিক লেনদেনে আত্মবিশ্বাসের সঙ্গে এগোতে পারবেন।শুভ সংখ্যা: ১, ২, ৯শুভ রং: গোলাপি
6
13
সিংহ: সিংহ রাশির আত্মবিশ্বাস বাড়বে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহস পাবেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। গুরুত্বপূর্ণ বৈঠক সফল হতে পারে। দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলিকে বাস্তব রূপ দেওয়ার সুযোগ আসবে।শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯শুভ রং: সিঁদুর লাল
7
13
কন্যা: অন্যের প্রভাব বা চাপে পড়ে কোনও সিদ্ধান্ত নেবেন না। কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখুন। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। খাবারদাবারের দিকে বিশেষ নজর দিন। তাড়াহুড়ো করবেন না এবং অহংকার এড়িয়ে চলাই ভাল।শুভ সংখ্যা: ১, ২, ৫, ৯শুভ রং: খাকি
8
13
তুলা: তুলা রাশির জাতকদের কর্মক্ষেত্রে সুনাম ও প্রতিপত্তি বাড়তে পারে। পেশাগত ক্ষেত্রে আপনার দক্ষতা নজর কাড়বে। যৌথ পরিকল্পনা বা পার্টনারশিপের কাজেও গতি আসবে। কাজের চাপ বাড়লেও শরীরের দিকে খেয়াল রাখুন৷ শুভ সংখ্যা: ২, ৬, ৯শুভ রং: সোনালি বা উজ্জ্বল হলুদ
9
13
বৃশ্চিক: স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন। শরীরের ছোটখাটো সমস্যাকেও অবহেলা করবেন না। ব্যবসায়িক বিষয়, খরচ এবং আর্থিক লেনদেনে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন। কারও প্ররোচনা বা লোভে পড়ে সিদ্ধান্ত নেবেন না। শুভ সংখ্যা: ১, ৩, ৯শুভ রং: লাল
10
13
ধনু: ধনু রাশির জাতকদের পারিবারিক জীবন সুখের হতে পারে। পরিবারের সদস্যদের কাছ থেকে সহযোগিতা পাবেন। ব্যবসায় লাভ, আর্থিক বিষয় অনুকূল৷ পড়াশোনা বা শিক্ষামূলক কাজেও উৎসাহ বাড়বে। কাছের মানুষের সাহায্যে কর্মক্ষেত্রে উন্নতি৷ শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯শুভ রং: চেরি লাল
11
13
মকর: মকর রাশির জাতক-জাতিকারা পরিবারকে সময় দেওয়ার চেষ্টা করুন। বাড়ি বা গাড়ি সংক্রান্ত কোনও আটকে থাকা বিষয় মিটে যেতে পারে। অতিরিক্ত উত্তেজনা বা রাগ এড়িয়ে চলুন। সম্পর্কের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। পারিবারিক বিষয়ে বিতর্ক এড়িয়ে চলাই ভাল।শুভ সংখ্যা: ২, ৮, ৯শুভ রং: গমের মতো বাদামি
12
13
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের সামাজিক ক্ষেত্রে প্রভাব বাড়তে পারে। কর্মক্ষেত্র শুভ৷ গুরুত্বপূর্ণ কিছু তথ্য বা খবর হাতে আসতে পারে। নতুন পরিকল্পনাগুলিকে বাস্তবায়নের চেষ্টা করুন। সহযোগিতা বাড়বে এবং নিজের সাহস ও আত্মবিশ্বাস বজায় রাখলে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।শুভ সংখ্যা: ১, ২, ৮, ৯শুভ রং: হালকা বাদামি
13
13
মীন: মীন রাশির জাতকদের বাড়িতে শুভ কোনও কাজের পরিকল্পনা হতে পারে। প্রিয়জনের আগমনে পারিবারিক পরিবেশ আনন্দময় হয়ে উঠবে। সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা বাড়বে। পেশাগত সক্রিয়তা ভবিষ্যতে লাভজনক হতে পারে৷ আর্থিক কাজকর্মে গতি আসতে পারে। শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯শুভ রং: সোনালি