অচলা হবেন দেবী লক্ষ্মী! ধনতেরাসের দিন করুন এই টোটকা
নিজস্ব সংবাদদাতা
২৮ অক্টোবর ২০২৬ ২১ : ৪৩
শেয়ার করুন
1
8
ধনতেরাসের দিন দেবী লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়। সংসারের সমৃদ্ধি কামনায় এদিন আরাধনা চলে ধনদেবীর। জেনে নিন ধনত্রয়োদশীর দিন কী করলে দেবী লক্ষ্মী ঘরে অচলা হয়ে থাকবেন। ছবি- সংগৃহীত
2
8
ধনতেরাসের দিন দেবী লক্ষ্মীকে এক জোড়া লবঙ্গ নিবেদন করুন। এবং তারপর থেকে রোজ তাঁকে লবঙ্গ নিবেদন করুন। এতে সমস্ত ধরনের আর্থিক কষ্ট দূর হবে। ছবি- সংগৃহীত
3
8
ধনতেরাসের দিন গরিব মানুষকে অন্ন, বস্ত্র, মিষ্টি দান করুন। এতে ধনসম্পদ বৃদ্ধি পায়। ছবি- সংগৃহীত
4
8
পাঁচটি গোমতী চক্র নিন। তাতে চন্দন এবং জাফরান দিয়ে শ্রিং হ্রিং শ্রিং লিখুন। এরপর নিয়ম মেনে লক্ষ্মী পুজো করুন। সঙ্গে এই গোমতী চক্রগুলোর। তারপর একটি লাল কাপড়ে এগুলো বেঁধে লকারে রেখে দিন। এতে সমৃদ্ধি আসে। ছবি- সংগৃহীত
5
8
এদিন বাড়িতে ১৩টি প্রদীপ জ্বালিয়ে বিভিন্ন কোণায় রাখুন। তারপর মধ্যরাতের পর সমস্ত কোণায় একটি করে কড়ি রেখে দিন। হঠাৎ ধনলাভ বা শ্রীবৃদ্ধি হবে এতে।ছবি- সংগৃহীত
6
8
ধনতেরাসের দিন অনেকেই সোনা, ইত্যাদি কেনেন। এবার একটি রুপোর কয়েন কিনুন। তারপর তাতে হলুদ লাগিয়ে দেবীকে নিবেদন করুন। এতে ঋণ থেকে মুক্তি মেলে, আর্থিক অবস্থার উন্নতি হয়। ছবি- সংগৃহীত
7
8
অর্থাভাবে ভুগে থাকলে এদিন ২১টি অক্ষত আতপ চাল নিন। লক্ষ্মীপুজোর পর সেটিকে একটি লাল কাপড়ে মুড়ে টাকার জায়গায় রেখে দিন। ছবি- সংগৃহীত
8
8
বাড়িতে এদিন কোনও আবর্জনা, ময়লা রাখবেন না। সকালে উঠেই গোটা বাড়ি ভাল করে পরিষ্কার করুন। বিশেষ করে মূল দরজার সামনেটা। কোনও ভাঙা জিনিস বা বাসন থাকলে সেটা বের করে দিন বাড়ি থেকে। ছেঁড়া, ফাটা পার্স থাকলেও ফেলে দিন।ছবি- সংগৃহীত