অষ্টম বেতন কমিশনের কাজ জোরকদমে এগিয়ে চলেছে। কেন্দ্রের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে যে, শিক্ষকদের বেতন সংক্রান্ত বিষয়ে কমিশনের সুপারিশে হস্তক্ষেপ করা হবে না।
2
10
শিক্ষকদের অবসরের বয়স নিয়ে কমিশনের কাছে বেশকিছু প্রস্তাব জমা পড়েছে। এরপরেই জল্পনা তৈরি হয়েছে যে, তবে কি শিক্ষকদের অবসরের বয়স বাড়ছে? ৬০ ছাড়িয়ে এবার ৬৫ বছর হবে অবসরের বয়স?
3
10
সম্প্রতি সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন অষ্টম বেতন কমিশনের কাছে পুরনো পেনশন স্কিম, অবসরের বয়স ৬৫ বছর করার দাবি রেখেছে।
4
10
শিক্ষকদের পদোন্নতি ছাড়াও বেতন ও ভাতা বৃদ্ধি, আরও মেডিক্যাল সুবিধার প্রস্তাব দেওয়া হয়েছে কমিশনের কাছে।
5
10
কমিশনের কাছে শিক্ষকদের বর্তমান অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে তা ৬৫ বছর করার প্রস্তাব দিয়েছে সেন্ট্রাল টিচার্স অর্গানাইজেশন।
6
10
বলা হয়েছে, বয়সকালে অভিজ্ঞ শিক্ষকদের কাজে লাগানো উচিত সরকারের। এতে ছাত্রদেরও উপকার হয়। অভিজ্ঞতার কারণে সহজেই পড়ুয়াদের কোনও বিষয় বোঝাতে পারেন তারা।
7
10
তাই শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করা উচিত। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি অষ্টম বেতন কমিশন।
8
10
শিক্ষক সংগঠনের দাবি, শিক্ষকদের বেসিক স্যালারি যেন ১,৩৪,০০০ টাকা হয়। তাই ফিটমেন্ট ফ্যাক্টর বাড়িয়ে ২.৬২ থেকে ৩.৮৩ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। শিক্ষকদের দাবি, প্রতি বছর বেতন বৃদ্ধির হার ৩ থেকে বাড়িয়ে ৬-৭ শতাংশ করা উচিত।
9
10
অধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রে ৫০ শতাংশ ডিপার্টমেন্টাল শিক্ষকদেরই চাইছে সংগঠন। তাদের দাবি, এই শিক্ষকদের পদোন্নতির মাধ্যমে অধ্যক্ষ পদে নিয়োগ করা হোক। বাকি ২৫ শতাংশ পরীক্ষা-ভিত্তিক কোটা থেকে বেছে নেওয়া হোক।
10
10
প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে ‘হেড অফ দ্য সাবজেক্ট’ বাছার কথাও বলা হয়েছে এই প্রস্তাবে। পদোন্নতির মাধ্যমে এই পদ বাছার কথা বলেছে কেন্দ্রীয় শিক্ষক সংগঠন।