সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---
পুচকি সেলফি
সেলফি তুলল একরত্তি মেয়ে! প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের কন্যা মালতী মেরি। কোনওটায় আধখানা মাথায় ছোট্ট ছোট্ট ঝুঁটি। তাতে আবার ক্লিপ। কোনওটায় মুখের একফালি। কোনওটা আবার ঝাপসা। তবু সবটাই ভীষণ মিষ্টি! গাড়িতে যেতে কোন ফাঁকে মায়ের মোবাইলে সেলফি তুলে ফেলেছে বছর দুয়েকের মালতী। হাসতেই হাসতেই তা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা। বেজায় খুশি অনুরাগীরাও।
ঘুম কাহিনি
চার ঘণ্টা ঘুমিয়েও দিব্যি সারাদিন শ্যুটিং করতে পারেন ভিকি কৌশল। তাঁকে দেখে তখন তা বোঝার জো নেই! এতটুকু বিরক্তি দূরে থাক, হইহই করে কাজ করেন সেটে। এ দিকে, হৃতিক রোশনের আবার ঘুম চাই-চাই। কারণ ছোটবেলা থেকে ঘুম না হলেই নানা রকম শারীরিক চোট ভোগায় তাঁকে। ঘুম ঠিকঠাক হলে দরকারে সপ্তাহে ছ’দিনও জিমে কাটাতে পারেন অভিনেতা। দুই তারকার ঘুমের খবর ফাঁস করেছেন জিম ট্রেনার ক্রিস গেথিন।
নায়িকা সংবাদ
“কে বলেছে বলিউডে মেয়েরা মেয়েদের বন্ধু হয় না? দিব্যি হয়!” বক্তা অনন্যা পাণ্ডে। সাম্প্রতিক ছবি ‘খো গয়ে হাম কহাঁ’র সাফল্যের পর নতুন করে চর্চায় চাঙ্কি পাণ্ডের কন্যা। নিজেই জানালেন, ছবি দেখে আলিয়া ভাট এবং ম্রুণাল ঠাকুর ফোন করেছেন তাঁকে। মেসেজ করেছেন কৃতী শ্যাননও।“আমি বরাবরই বলিউডে বান্ধবীদের পাশে পেয়েছি। ছবিতেও কাজ করেছি একসঙ্গে। তারা সুতারিয়া, ভূমি পেডনেকর, দীপিকা পাড়ুকোনের সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ,” বললেন নায়িকা।
ডিপফেকে সাবধান
ডিপফেক ভিডিয়ো নিয়ে ইদানীং রীতিমতো শোরগোল। এআই-নির্ভর এই জালিয়াতির শিকার হচ্ছেন বলিউডের নায়িকারা। তা নিয়ে এবার মুখ খুললেন সানি লিওন। বললেন, ইদানীং হইচই হচ্ছে বটে, তবে ডিপফেক নিয়ে সাইবার জালিয়াতি নতুন কিছু নয়, বরং তিনি বহু আগেই এ ধরনের সমস্যায় পড়েছেন। সানির পরামর্শ, এ ধরনের ভিডিয়ো-জালিয়াতির শিকার হলে মানসিক ভাবে বিপর্যস্ত না হওয়াই উচিত। কারণ, যাঁর ছবি বা ভিডিয়ো নিয়ে কারচুপি হয়েছে, তিনি কোনও দোষ করেননি। বরং এমন কিছু নজরে এলেই সঙ্গে সঙ্গে সাইবার ক্রাইম দফতরের সাহায্য নিতে বলছেন অভিনেত্রী।