বলিউডে ইদানীং স্রেফ প্রচারের মোড়কে ‘সুপারস্টার’ তকমা পাওয়ার হিড়িক পড়ে গেছে - এই বিতর্ক শুরু হয়েছে বেশ কয়েকদিন। আর এই বিষয়টি নিয়েই এবার সরাসরি আক্রমণ শানালেন ‘গদর’ খ্যাত অভিনেত্রী আমিশা প্যাটেল। শনিবার সমাজমাধ্যম এক্স-এ একের পর এক পোস্টে বর্তমান প্রজন্মের নায়িকাদের ধুয়ে দিলেন তিনি। তাঁর নিশানায় যেমন ছিল নতুন অভিনেত্রীদের ‘ফেক পিআর’ কৌশল, তেমনই ছিল কিছু ইউটিউবারদের নেতিবাচক মানসিকতা।
আমিশা প্যাটেলের এই রাগের সূত্রপাত মূলত ইউটিউবার শান প্রাশারের একটি রোস্ট ভিডিও থেকে। সেখানে অমিশাকে ‘বিভ্রান্ত’ বলা থেকে শুরু করে তাঁর কেরিয়ার নিয়ে বিদ্রূপ করা হয়। এর জবাবে অমিশা লেখেন, “কিছু নেতিবাচক ইউটিউবারদের কথায় মন খারাপ করবেন না। তারা তারকাদের নিয়ে আজেবাজে কথা বলেই নিজেদের পেট চালায়। আমরা বরং তাদের জন্য শুভকামনা জানাই।”
তবে আসল তোপটা ছিল তাঁর সমসাময়িক এবং কনিষ্ঠ অভিনেত্রীদের প্রতি। আমিশা লেখেন, বছরে দুটি গড়পড়তা ছবি করলেই বা শুটিং সেটে উপস্থিত থাকলেই কেউ ‘স্টার’ হয়ে যায় না। তাঁর মতে, সুপারস্টার কেবল তাকেই বলা উচিত যার কাজ বক্স অফিসে ইতিহাস তৈরি করেছে।
Most female actresses who haven’t even achieved one film in their career where even a single film of theirs has done even 200 cr plus at the box office are paying their PR teams to cal themselves nos 1 and nos 2 ?like really ?its 2026 and not 2000😁today 100 cr is nothing .
— ameesha patel (@ameesha_patel)Tweet by @ameesha_patel
নিজের সাফল্যের খতিয়ান তুলে ধরে অমিশা মনে করিয়ে দেন যে, তিনি ‘কহো না প্যায়ার হ্যায়’, ‘গদর ১’ এবং ‘গদর ২’-এর মতো তিনটি বিশাল সোলো ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন। তিনি দাবি করেন, এই ছবিগুলো তাঁর সহ-অভিনেতাদের (হৃতিক রোশন ও সানি দেওল) কেরিয়ারেরও অন্যতম বড় হিট। আমিশা সটান বলেন, “আমি তিন-তিনটি ঐতিহাসিক হিট দিয়েছি, অথচ অন্য নায়িকাদের মতো আমার ‘ফেক পিআর’ মেশিনারি নেই। এটাই তফাৎ।”
কেবল সমালোচনাই নয়, ভক্তদের জন্য বড় এক খুশির খবরও দিয়েছেন অমিশা। নিশ্চিত করেছেন যে ‘গদর ৩’ আসছেই। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, এই ছবির জন্য ৫০০ কোটি টাকা বক্স অফিস কালেকশন হবে খুবই নগণ্য একটি সংখ্যা। অমিশার কথায়, এবার স্কেল এবং স্ক্রিপ্ট—দুটোই হবে আরও বেশি ধামাকেদার এবং বড়। তাই থিয়েটারে আবারও হইচই করে আসতে দেখা যাবে ‘সাকিনা’-কে।
GADAR 3 will come fr sure and JAB aayegi . Theatre mein hungama mach Jayega . With audiences love and gods blessings .. 500 cr is just the minimum nos at the box office for a brand like GADAR 👌👌🙏🏻❤️and this time the scale and script willl be even bigger and dhamakedar . Be…
— ameesha patel (@ameesha_patel)Tweet by @ameesha_patel
আসলে ইউটিউবার শান প্রাশার অমিশার পুরনো ‘অর্কুট’ অ্যাকাউন্টে বন্ধুদের দিয়ে ভুয়া প্রশংসা লেখানোর যে অভিযোগ তুলেছিলেন, অমিশার এই পোস্টগুলো যেন তারই মোক্ষম জবাব।















