রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বিজয় থালাপতি। তামিলাগা ভেট্রি কাজগম (TVK)-এর প্রধান বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী সঙ্গীতা সর্ণালিঙ্গম এবং দুই সন্তান অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে দেখা গেল প্রথম সারিতে। পরনে নীল কাঞ্জিভরম, খোঁপায় জুঁই ফুলের গজরা।
এই দু’টি ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হইচই৷
বিজয় ও সঙ্গীতার বিয়ে হয়েছিল ১৯৯৯ সালের ২৭ আগস্ট। দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবন। রয়েছে দুই সন্তান— জেসন (২৫) ও ধিভ্যা (২০)। গত কয়েক মাস ধরেই গুঞ্জন, বিজয়ের দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে।
সূত্রের খবর, সম্প্রতি সঙ্গীতা আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। বিচ্ছেদের কারণ হিসাবে জানিয়েছেন, বিজয়ের ‘এক অভিনেত্রী’-র সঙ্গে সম্পর্ক। যদিও বিবাহবিচ্ছেদের আবেদনে কারও নাম উল্লেখ করা হয়নি। সোশ্যাল মিডিয়ার একাংশের দাবি অভিনেত্রী তৃষা কৃষ্ণনের কথাই বলা হয়েছে৷
শপথগ্রহণ অনুষ্ঠানে স্ত্রী ও সন্তানদের অনুপস্থিতি, এবং একই সঙ্গে তৃষার উপস্থিতি— এই বৈপরীত্য নেটিজেনদের চোখ এড়ায়নি। এক্স-প্ল্যাটফর্মে এক ব্যবহারকারীর মন্তব্য, “জীবনের এত বড় মুহূর্তে নিজের সন্তান ও দীর্ঘ-দিনের সঙ্গিনীর অনুপস্থিতি কি গর্বের বিষয়?” আরেকজন লিখেছেন, “বিচ্ছেদ চূড়ান্ত হওয়ার আগে নতুন সম্পর্ক প্রকাশ্যে প্রদর্শন করা— নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে।” সঙ্গীতার পক্ষে অগণিত সমর্থন, এর পাশাপাশি ছেলে জেসন ও মেয়ে ধিভ্যার মানসিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজয়ের পরিবারকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, না কি তাঁরা নিজেরাই অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন, তা স্পষ্ট নয়।
তৃষা বিজয়ের ‘ঘিল্লি’ (২০০৪), ‘ক্রুরুথুন্নাল’ (২০১৩), ‘লিও’ (২০২৩) -সহ একাধিক ব্লকবাস্টার ছবিতে নায়িকা।















