টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
রণবীরের ‘রাম’রূপ
কবে নীতেশ কুমারের ‘রামায়ণ’-এর শুট শুরু হবে? এই নিয়ে কৌতূহল রণবীর কাপুরের অনুরাগীদের। কারণ, তিনি এই ছবিতে ‘রাম’। খবর, মার্চে নাকি ছবি ফ্লোরে যাচ্ছে। ছবির বেশির ভাগ শুট হবে মুম্বইয়ে সেট তৈরি করে। টানা ৬০ দিন অর্থাৎ ৩ মাস ধরে শুট হবে। আরও জানা গিয়েছে, নিজেকে চরিত্রের উপযোগী করে তুলতে রণবীর নাকি মদ, পার্টি, এবং আমিষ খাওয়া ছেড়েছেন!
নামের মহিমা
ছেলের নাম রেখে সাড়া ফেলে দিয়েছেন ইলিয়ানা ডি ক্রুজ। কেন ছেলের নাম কোয়া ফিনিক্স ডোলান রেখেছেন, জানেন? সম্প্রতি, বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নায়িকা। তাঁর যুক্তি, শুরু থেকে তাঁর বদ্ধমূল ধারণা ছিল, তাঁর মেয়ে হবে। এই ভাবনার চোটেই তিনি নাকি সমস্ত মেয়েদের নাম ভেবে রেখেছিলেন। সেই অনুযায়ী তিনি ‘কোয়া’ নাম বেছেছিলেন। ছেলে হওয়ার পর তাঁকে বেশ বেগ পেতে হয়েছিল। শেষে কোয়ার সঙ্গে ফিনিক্স জুড়ে দেন। ফিনিক্স পাখির ট্যাটু তাঁর শরীরে ছিল। এবং এরা লড়াকু বলে। এবং পদবি ডোলান। ইলিয়ানার দাবি, তাঁর স্বামী মাইকেল ডোলানের থেলের নাম খুব পছন্দ হয়েছে। আশা, ছেলে বড় হলে তারও পছন্দ হবে।
মুম্বইয়ে না?
নরেন্দ্র মোদির ডাকে সাড়া দিয়ে মধ্যপ্রাচ্য নয়, গোয়ায় বিয়ে করছেন রাকুলপ্রীত সিং-জ্যাকি ভাগনানি? এমন খবর উড়ছে বলিউডের বাতাসে। এও জানা গিয়েছে, মুম্বইয়ে আলাদা করে কোনও রিসেপশনের আয়োজন করছেন না তাঁরা। ২১ ফেব্রুয়ারি বিয়ে। টানা ৪ দিন ধরে অনুষ্ঠান চলবে।
‘ডন ৩’ আসছে
অবশেষে ফ্লোরে যাচ্ছে ‘ডন ৩’। ছবির ফ্র্যাঞ্চাইজির প্রথম দুই কিস্তিতে নায়কের ভূমিকায় অভিনয় করেন শাহরুখ খান। তৃতীয় কিস্তিতে একই জুতোয় পা গলাচ্ছেন রণবীর সিং। প্রি-প্রোডাকশনের কাজ শুরু হবে আগামী মাস থেকে। শুট শুরু হবে আগস্টে। তবে নায়িকা কে হবেন সেটা এখনও জানা যায়নি।