সামারওয়্যার আর ফিউশন ফ্যাশনে ইউনিক ইধিকাইধিকা
২২ মে ২০২৬ ১৯ : ০৭
- 1
- 21
গরমের দিনে ফ্যাশনের প্রথম শর্ত কমফর্ট। সাধারণত গরমে হালকা কালার পরার একটা প্রচ্ছন্ন রীতি আছে৷ কিন্তু ইধিকা গরমে বেছে নিলেন উজ্জ্বল নিয়ন রং। কমর্ফট এর জন্য স্পোর্টসওয়্যার ক্যারি করেছেন ফ্যাশনের ফিউশনে। গরমে স্টাইল করতে চাইলেন ইধিকার মতো আপনিও পরতে পারেন
- 2
- 21
গরমের ফ্যাশনে এখন স্পোর্টস ওয়্যারের দাপট তুঙ্গে। আর সেই ট্রেন্ডকেই যেন নতুন মাত্রা দিল অভিনেত্রী ইধিকা পাল৷ ইধিকা পরেছেন স্পোর্টস-চিক বা অ্যাথলেজ়ার ইন্সপায়ার্ড কো-অর্ড সেট। কমফোর্ট আর গ্ল্যামারের মিশেল, একদিকে যেমন সামার-ফ্রেন্ডলি, অন্যদিকে তেমনই ফ্যাশন-ফরওয়ার্ড।
- 3
- 21
পোশাকের উপরের অংশটি একটি স্লিভলেস স্ট্রাকচার্ড টপ, যেখানে ধূসর বেসের উপর হট পিঙ্ক এমব্রয়ডারি বা অ্যাবস্ট্রাক্ট প্যাটার্ন রয়েছে। ডিপ ভি-নেক কাট এবং ওয়েস্টে বেল্ট ডিটেলিং ইধিকার আবেদনময়তাকে ফুটিয়ে তুলেছে সেই সঙ্গে স্টাইল ফ্রেন্ডলি৷
- 4
- 21
পিঙ্ক কার্গো স্টাইল ট্রাউজ়ারের দুই পাশে ইউটিলিটি পকেট রয়েছে। সঙ্গে স্পোর্টি স্নিকার্স পুরো লুকটাকে অ্যাথলেজ়ার ফিনিশ দিয়েছে।
- 5
- 21
গরমে অতিরিক্ত মেক আপ ভাল লাগে না। ইধিকার ডিউই বা গ্লোয়ি বেস মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্য ফুটিয়ে তুলেছে৷ চোখে হালকা পিঙ্ক ও নিউড টোনের আইশ্যাডো স্মার্টনেস আর সেন্সুয়ালিটির সংমিশ্রণ৷ চিকবোনে সামান্য হাইলাইটার ও ব্লাশ ব্যবহার হয়েছে। ঠোঁটে নিউড-পিঙ্ক বা সফট মভ শেডের লিপ কালার রয়েছে, যা হট পিঙ্ক পোশাকের সঙ্গে পুরো লুককে এলিগ্যান্ট রেখেছে।
- 6
- 21
চুল ব্যাক ব্রাশ করে বাঁধা হয়েছে, যাতে আউটফিট ও মেকআপ দুটোই বেশি ফুটে ওঠে। পুরো লুকটাকে বলা যায় “স্পোর্টি, ট্রেন্ডি এবং সামার-রেডি”। শুধু জিম বা স্পোর্টস অ্যাক্টিভিটি নয়, এই ধরনের আউটফিট এখন ক্যাজুয়াল আউটিং, ব্রাঞ্চ ডেট কিংবা ট্রাভেল ফ্যাশনেও দারুণ জনপ্রিয়। বিশেষ করে যারা গরমে জিন্স বা ভারী পোশাক এড়িয়ে চলতে চান, তাঁদের জন্য এই ধরনের কো-অর্ড সেট একেবারে পারফেক্ট। এখনকার ফ্যাশন মন্ত্র একটাই— “কমফোর্ট ইজ দ্য নিউ গ্ল্যামার।”
- 7
- 21
স্পোর্টস ওয়্যার আর ফ্যাশনের ফিউশনে ইধিকার নিয়ন গ্রীন পোশাক৷ গরমের দিনে স্টাইলিশ অথচ কমফর্টেবল ফ্যাশন কেমন হতে পারে, ইধিকা সেটাই দেখালেন৷
- 8
- 21
নিয়ন ইয়েলো, গ্রে আর মেশ ফেব্রিকের ব্যবহার একেবারে সামার ভাইব এনে দিয়েছে। ইধিকা পরেছেন একটি নিয়ন ইয়েলো ক্রপ টপ, যার সঙ্গে রয়েছে অ্যাবস্ট্র্যাক্ট নেট ও কাটওয়ার্ক ডিজাইন। হাই-নেক কাটের এই স্লিভলেস টপ গরমের জন্য খুবই ট্রেন্ডি এবং ব্রিদেবল। টপের নীচের অসমান হেমলাইন লুকটাকে দিয়েছে এডজি ও ফ্যাশন-ফরওয়ার্ড টাচ।
- 9
- 21
এর সঙ্গে ম্যাচ করা হয়েছে ওয়াইড-লেগ প্যান্ট। গ্রে বেসের উপর নিয়ন ইয়েলো প্যানেলিং এবং মাল্টিকালার গ্রাফিক ডিটেলিং পুরো লুককে ফাঙ্কি আর স্পোর্টি করেছে। ঢিলেঢালা সিলুয়েট হওয়ায় গরমে আরামদায়ক, আবার স্টাইলেও একেবারে ইউনিক। পায়ের সাদা স্নিকার্স পুরো আউটফিটকে স্পোর্টস ওয়্যার ফিনিশ দিয়েছে। এই ধরনের স্নিকার্স এখন সামার স্ট্রিট ফ্যাশনের অন্যতম ট্রেন্ড।
- 10
- 21
সফট ওয়েভি ওপেন হেয়ারে মিডল পার্টিং গ্ল্যামারাস এবং এফর্টলেস করে তুলেছে ইধিকাকে৷ গ্লোয়ি এবং ডিউই ফিনিশ সন্ধের সঙ্গে মানানসই৷ স্কিনে ন্যাচারাল হাইলাইটার ব্যবহার করা হয়েছে, যা নিয়ন ইয়েলো রঙের সঙ্গে ইধিকার ঔজ্জ্বল্য ধরে রাখতে সহায়ক।
- 11
- 21
চোখে হালকা নিয়ন-গ্রিন আইশ্যাডো ইধিকার বোল্ডনেসের পরিচয়৷ চোখের মেকআপকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ নিউড লিপ্সটিক চোখকে আরও ফুটিয়ে তুলেছে৷
- 12
- 21
নিয়ন শেড গরমের দিনে খুব ট্রেন্ডি। মেশ ও ব্রিদেবল ফেব্রিক বেছে নিলে আরাম পাওয়া যায়। ওয়াইড-লেগ প্যান্ট এখন স্পোর্টস ফ্যাশনের হট ট্রেন্ড। স্নিকার্সের সঙ্গে ক্রপ টপ কম্বিনেশন সামার লুককে দেয় ইয়ং ও এনার্জেটিক ভাইব।
- 13
- 21
জিম ওয়্যার আর স্ট্রিট স্টাইলকে মিশিয়ে খুব বোল্ড ও গ্ল্যামারাস একটি ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করা হয়েছে। উজ্জ্বল নিয়ন অরেঞ্জ রঙের স্পোর্টি কো-অর্ড সেট এ রয়েছে এনার্জেটিক ভাইব।
- 14
- 21
উপরে রয়েছে স্লিভলেস জিপার ক্রপ টপ, যেটার কাট ও ডিজাইনে ফিউচারিস্টিক স্পোর্টস জ্যাকেটের ছোঁয়া আছে। সাদা ও অরেঞ্জের কম্বিনেশন লুকটাকে আরও শার্প করেছে।
- 15
- 21
নীচে রয়েছে ম্যাচিং অরেঞ্জ স্কার্ট, যার সামনে স্টাইলিশ স্লিট দেওয়া। স্কার্টের জিপ ডিটেইল ও পকেট ডিজাইন পুরো লুককে ইউটিলিটি ফ্যাশনের টাচ দিয়েছে। জিম ফ্যাশনের মধ্যে এমন স্কার্ট স্টাইল এখন খুব ট্রেন্ডে।
- 16
- 21
সাদা স্নিকার্স পুরো আউটফিটকে কমফোর্টেবল ও স্পোর্টি রেখেছে। আর অরেঞ্জ ভিসর ক্যাপ লুকটাকে একদম টেনিস বা অ্যাথলেটিক রানওয়ে ভাইব দিয়েছে। হেয়ারস্টাইলটি খুব ক্লিন ও স্লিক রাখা হয়েছে। চুল পেছনে টেনে পনিটেল বা ব্যাক-ব্রাশ স্টাইলে বাঁধা, যা স্পোর্টি আউটফিটের সঙ্গে একদম পারফেক্ট। এই ধরনের হেয়ারস্টাইল গরমের দিনে যেমন কমফোর্টেবল, তেমনই ফটোশুট বা জিম লুকেও খুব স্টাইলিশ লাগে।
- 17
- 21
মেকআপে রাখা হয়েছে গ্লোয়ি ও ডিউই ফিনিশ। স্কিন খুব হাইলাইটেড ও শাইনি, যা ক্যামেরায় ফ্রেশ ও ফিটনেস গ্লো এনে দিয়েছে। চোখে সফট শিমারি আই মেকআপ এবং নিউড গ্লসি লিপস ব্যবহার করা হয়েছে। এই মেকআপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো — এটি খুব হেভি নয়, কিন্তু আলোতে একদম এডিটোরিয়াল গ্ল্যাম দেয়। জিম বা স্পোর্টস ফ্যাশনের সঙ্গে এমন ন্যাচারাল গ্ল্যাম এখন ভীষণ জনপ্রিয়।
- 18
- 21
হাঁটু-ছোঁয়া এ-লাইন জিপ-আপ মিনি ড্রেসটি যেন শিল্পকর্ম। স্নিগ্ধ ধসর-বেইজ বুননের উপর লাল-কমলা ও আকাশি সিকুইনের বিমূর্ত নকশা , মনে করিয়ে দেয় সমুদ্রতলের রঙিন কোরাল রিফ। ক্যাপ-স্লিভ আর স্ট্যান্ড কলার পোশাকটিকে দিয়েছে আধুনিক, পরিপাটি গড়ন।
- 19
- 21
ঝকঝকে এই ডিজাইনার ড্রেসের সঙ্গে পেস-সবুজ চাঙ্কি স্নিকার্স! এই ইউনিকনেস ‘অ্যাথলজার-লাক্স’ ট্রেন্ডের প্রাণ। ফর্মাল আর ক্যাজুয়ালের সীমারেখা নেই, পরিপাটি স্লিকড-ব্যাক হেয়ারস্টাইল মুখাবয়বকে দিয়েছে নির্ভার তীক্ষ্ণতা। চুল পিছনে টানটান করে বাঁধা — আত্মবিশসেরই প্রতিফলন।
- 20
- 21
ব্রোঞ্জ গ্লো মেকআপ আর ন্যুড-গ্লসি লিপ গোটা সাজে এক প্রশান্ত দীপ্তি। অতিরিক আড়ম্বর নয়, বরং প্রাকৃতিক ঔজ্জ্বল্যে পার্টি বা প্লে-ডেট, দুইয়েরই উপযোগী সমকালীন লুক।
- 21
- 21











