সরকারি চাকরির খোঁজে? প্রার্থীদের জন্য বড় খবর! একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি)। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাদের তরফে।
2
9
কেন্দ্রীয় সরকারি বিভিন্ন মন্ত্রক, দপ্তর এবং সরকারি সংস্থায় কর্মী নিয়োগ করা হয় এসএসসি আয়োজিত সর্বভারতীয় পরীক্ষার মাধ্যমে। চলতি বছরে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (সিজিএল) পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিপুল সংখ্যক মানুষের চাকরির সুযোগ মিলবে।
3
9
নিয়োগ-বিজ্ঞপ্তিতে শূন্যপদের পাশাপাশি নিয়োগ পরীক্ষার বিস্তারিত সূচি, আবেদন প্রক্রিয়া, আবেদনমূল্য-সহ বাকি তথ্য জানানো হয়েছে। নিযুক্তরা কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি পদে চাকরির সুযোগ পাবেন।
4
9
চলতি বছরে এসএসসি সিজিএল নিয়োগ পরীক্ষার মাধ্যমে মোট ১২ হাজার ২৫৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। পোস্টিং হবে দেশের বিভিন্ন রাজ্যে।
5
9
কর্মীরা অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, জুনিওর স্ট্যাটিস্টিক্যাল অফিসার, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট-সহ গ্রুপ বি এবং গ্রুপ সি-র অন্যান্য পদে চাকরি সুযোগ পাবেন।
6
9
আগ্রহীদের এসএসসি-র ওয়েবসাইটে গিয়ে সমস্ত প্রয়োজনীয় নথি-সহ আবেদন জানাতে হবে। আগামী ২২ জুন আবেদনের শেষ দিন। আবেদনপত্র জমা দেওয়ার সময় অসংরক্ষিতদের ১০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। আবেদনমূল্য জমা দেওয়ার শেষ দিন ২৩ জুন। আবেদনপত্রে কোনও ভুল থাকলে তা সংশোধন করা যাবে ২৯ জুন ১ জুলাইয়ের মধ্যে।
7
9
এসএসসি সিজিএল নিয়োগ পরীক্ষার আয়োজন করা হবে অনলাইনে। কম্পিউটারে সিবিটি মাধ্যমে নেওয়া হবে পরীক্ষা। পরীক্ষা হবে দু'টি ধাপে।
8
9
প্রথম ধাপের পরীক্ষা (টায়ার ১) হবে আগামী অগস্ট-সেপ্টেম্বর মাসে। পরীক্ষায় উত্তীর্ণরা দ্বিতীয় ধাপের পরীক্ষা (টায়ার ২) দিতে পারবেন। টায়ার ২-এর পরীক্ষা হবে ডিসেম্বরে।
9
9
অধিকাংশ পদের ক্ষেত্রেই স্নাতক উত্তীর্ণরা আবেদন করতে পারবেন। কিছু ক্ষেত্রে অতিরিক্ত যোগ্যতার প্রয়োজন রয়েছে। কিছু পদের জন্য প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ২৭ বছর। আবার কোনও ক্ষেত্রে ৩২ বছর। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়।