সংবাদ সংস্থা, মুম্বই: টিনসেল টাউনের মায়ানগরীতে খবর অফুরান! বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন ‘বিনোদন এক নজরে’। জেনে নিন, সারা দিনের গরমাগরম খবর কী?---
আসছে ‘জওয়ান ২’?
তুমুল সাফল্যের মুখ দেখেছে শাহরুখ খানের ‘জওয়ান’। তখন থেকেই অনুরাগী মহলে ঘুরেফিরে আসছিল সিক্যুয়েল নিয়ে কৌতূহল। অবশেষে ইঙ্গিত মিলেছে। আর তা দিয়েছেন স্বয়ং পরিচালক আতলি। এক অনুষ্ঠানে এ নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, অপেক্ষায় আছে কিছু চমক। সঙ্গে সংযোজন, সাধারণ সিক্যুয়েল নয়, গল্পেও থাকবে নতুনত্ব।
সঞ্জয়-প্রিয়াঙ্কা সংবাদ
সঞ্জয় লীলা বনশালীর ছবিতে কাজ করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া? বলিপাড়ায় কানাঘুষো তেমনটাই। দেশে ফিরেছেন ক’দিন হল। শোনা যাচ্ছে, মূলত কাজের সূত্রেই এবারের আসা। ফলে তুমুল ব্যস্ততায় কাটছে। বিভিন্ন স্ক্রিপ্ট পড়ছেন, চলছে নিজের প্রোডাকশন হাউসের কাজও। আর সেভাবেই উঠে এসেছে বনশালীর ছবিতে তাঁর অভিনয়ের কথাও।
সারার কথা
বাবা সইফ আলি খান। মা অমৃতা সিং। মেয়ে সারা আলি খানও এখন বলিউডে পরিচিত নাম। এবার পালা ছেলে ইব্রাহিমের। শিগগিরই বলিউড-অভিষেক হতে চলেছে তাঁরও। ভাইয়ের জন্য কি কোনও উদাহরণ তৈরি করবেন দিদি? “একেবারেই না, এটা ওর জীবন, ওর প্রতিভা। আমরা একই ভাবে বড় হয়েছি। আমি জানি ও সেভাবেই পথ চলবে,“ বলছেন সারা।
ফ্রেমে অনন্যা-আদিত্য
ফের একসঙ্গে ক্যামেরায় ধরা পড়লেন অনন্যা পান্ডে এবং আদিত্য রায় কাপুর। বেশ কিছু দিন ধরেই তাঁদের প্রেমের জল্পনায় বলিপাড়া সরগরম। অনন্যার দিদি অলন্যা পান্ডে অন্তঃসত্ত্বা। তাঁর সাধের অনুষ্ঠানেই একসঙ্গে দেখা গিয়েছে যুগলকে। ফের উস্কে গিয়েছে চর্চার আগুন।
নোরার হাতিয়ার
ছবিতে অভিনয় করেন। মিউজিক ভিডিও বানান। নাচের রিয়্যালিটি শো-তেও থাকেন বিচারকের আসনে। কিন্তু দিনগুলো কেমন কাটে নোরা ফতেহির? বলিপাড়ায় টিকে থাকতে, সোশ্যাল মিডিয়ার সমালোচনা-বিতর্ক গায়ে না মেখে শান্ত থাকতে গায়ের চামড়াটাকেই মোটা করে ফেলেছেন। সাফ বললেন গায়িকা-অভিনেত্রী। এটাই তাঁর লড়াইয়ের হাতিয়ার।