প্রথমে এক মহিলা সাংবাদিককে স্নেহচুম্বন। এরপর মারাঠি ভাষায় পাপারাৎজিদের সঙ্গে কথা। এভাবেই ৫৪তম গোয়া চলচ্চিত্র উৎসব ‘এলেন, দেখলেন আর জয় করলেন’ সলমন খান। উৎসব মঞ্চে ‘ভাইজান’ ভাগ্নি আলিজেহ অগ্নিহোত্রীর প্রথম ছবি ‘ফারি’র প্রচার সারেন। প্রচারে ভাগ্নিকেও সঙ্গে নিয়েছিলেন তিনি। পাশাপাশি, দেখা করেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্তের সঙ্গে। খবর, মুখ্যমন্ত্রী পানাজির আলতিনহোতে সরকারি বাসভবনে অভ্যর্থনা জানান সলমনকে। শাল, ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান।
সলমন-প্রমোদের সেই ভিডিও ভাইরাল। ভাইরাল সলমনের মহিলা সাংবাদিকের গালে, কপালে চুম্বনও। মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরেই তিনি মুখোমুখি হন পাপারাৎজিদের। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কেমন ছিল? জানতে চান ছবিশিকারিরা। তখনই তিনি সবাইকে চমকে দিয়ে মারাঠিতে উত্তর দেন। উত্তর দেন, ‘‘ফার ছান, আওয়াদলা মালা’’। যার অর্থ, ‘‘আমাদের সাক্ষাৎপর্ব খুব সুন্দর। মন ভরে গিয়েছে।’’ অনেকেই জানেন না, সলমনের মা সালমা মারাঠি কন্যে। তাঁর আসল নাম সুশীলা চরক। জন্মসূত্রে তিনি মহারাষ্ট্রীয়। সাবলীলভাবে মারাঠি বলতে পারেন। সেলিম খানের সঙ্গে বিয়ের পর তিনি নাম পরিবর্তন করে সালমা রাখেন। আপাতত সলমনের এই ভিডিওটি ভাইরাল।
অভিনেতার নবরূপে মুগ্ধ অনুরাগীরা। এই রূপেও ‘ভাইজান’কে দেখা যাবে কেউ ভাবেননি। কোনও মহিলাকে তিনি প্রকাশ্যে চুম্বন করছেন! এমন বিরল ঘটনার সাক্ষী ৫৪তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে এসে সাংবাদিকদের মুখোমুখি তিনি। সেখানেই এক প্রবীণ সাংবাদিককে সৌজন্য চুম্বন করেন। আদর করে জড়িয়ে ধরেন। জানতে চান, কেমন আছেন তিনি? ওই মহিলা সাংবাদিকও সলমনকে আদর করে পিঠ চাপড়ে দেন।