গত কয়েক বছরের ইদ তাঁকে খালি হাতি ফিরিয়েছে। এই প্রথম তাই দীপাবলির দ্বারস্থ সলমন খান! আলোর উৎসব তাঁকে ফেরাতে পারে? বলিউড বলছে, এবছর নায়কের নাকি দ্বিগুণ পাওনা। প্রদীপ হাতে গা ঘেঁষে দাঁড়িয়ে উদযাপনে সামিল তাঁর প্রাক্তন ক্যাটরিনা! সঙ্গে ‘টাইগার ৩’-এর মুক্তি। সলমনের সেই চালেই নাকি মাত ভিকি কৌশল। বেচারি বৌ বিহনে শ্যালিকা ইসাবেলা কইফের সঙ্গে দীপাবলি কাটাতে বাধ্য হচ্ছেন!
?ref_src=twsrc%5Etfw">November 11, 2023
We have made #Tiger3 with a lot of passion & we are counting on you to protect our spoilers when you see the film. Spoilers can ruin the movie-watching experience. We trust you to do what is right. We hope #Tiger3 is the perfect Diwali gift from us to you!! Releasing in cinemas…
— Salman Khan (@BeingSalmanKhan)Tweet by @BeingSalmanKhan
এত দিন ইদের চাঁদ সলমনের হাসি দেখে হাসত। প্রত্যেক ইদে ‘ভাইজান’-এর ছবিমুক্তি। প্রত্যেক ছবি বাম্পার হিট। গত কয়েক বছর তাতে বাধা পড়তেই উদযাপনের দিন বদলে নিয়েছেন তিনি। আলোর উৎসবে অনুরাগীদের উপহার দিতে চলেছেন বহু প্রতীক্ষিত ছবি। ছবিতে তাঁর সঙ্গী ক্যাটরিনা, ইমরান হাসমি-সহ তাবড় তারকা। উদযাপনের ধারা বদলাতেই সাজও বদলেছে ভাইজানের। তাঁকে ঘিরে উদযাপনের আবহ। পিছনে গেরুয়া গাঁদার মালা। নানা আকারের প্রদীপ, আলো জ্বলছে। প্রদীপ হাতে সিক্যুইন শাড়িতে সেজে গা ঘেঁষে দাঁড়িয়ে ক্যাটরিনা। সলমন ঝলমলে লাল পাঞ্জাবি, সাদা চোস্তে। বিয়ের পর ভিকি কৌশলের সঙ্গে প্রথম দীপাবলি নায়িকার। ক্যাটরিনার মাথায় আপাতত সে সব কিছুই নেই। ছবিমুক্তির কারণে সে সব ভুলে ‘জোয়া’ শুধুই ‘টাইগার’-এর সঙ্গী। স্বামী বেচারা বাধ্য হয়ে বেজার মুখে স্ত্রীর বোনের সঙ্গে ছবি তুলেছেন!
View this post on Instagram
















