একদিকে হাজার কোটির ঘরে পা রাখতে চলেছে অ্যানিমেল। তাকে ঘিরে উদযাপন, উল্লাস। ছবির নায়ক রণবীর কাপুর রাতারাতি শিরোনামে। অন্যদিকে, ছবি ঘিরে নাছোড় বিতর্ক। সব মিলিয়ে সন্দীপ রেড্ডি ভঙ্গার এই ছবি মাইলফলক হওয়ার পথে। সম্প্রতি, জাভেদ আখতার ছবির সাফল্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। শনিবার ছবির সাফল্যের উদযাপনে এসে তারই জবাব দিলেন নায়ক। রণবীরের দাবি, কিছু লোক অকারণে বিষয়টি নিয়ে জলঘোলা হচ্ছে। বক্সঅফিস প্রমাণ করে দিয়েছে দর্শক ‘অ্যানিমেল’কে ভালবেসেছেন।
তিনি আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তাঁর পরিচালককে। তাঁর প্রতি আস্থা রাখার জন্য। এও দাবি করেছেন, প্রত্যেকের পরিশ্রমের ফসল এই সাফল্য। পরিচালকও ধন্যবাদ জানান তাঁর টিমকে। এও জানাতে দ্বিধা করেননি, তিনি তাঁর প্রতিটি ছবির জন্য বিতর্কিত। সেটি ‘অর্জুন রেড্ডি’ হোক বা ‘কবীর সিং’। একই ভাবে ববি দেওল কৃতজ্ঞ পরিচালকের কাছে। তিনি তাঁর হারানো জনপ্রিয়তা ফিরিয়ে দিয়েছেন। এর আগে দীর্ঘদিন কাজের অভাবে বাড়ি বসে কাটিয়েছেন ববি। অবসাদ ভুলতে নেশার হাতে সঁপে দিয়েছিলেন নিজেকে। অবশেষে প্রমাণ করেছেন, পরিশ্রমের বিকল্প কিচ্ছু নেই। বাইরে পা রাখলেই আবারও তাঁকে ঘিরে দর্শকদের উন্মাদনা। তাঁর অভিনীত চরিত্রকে আলাদা ভাবে বড়পর্দায় আনার কথাও ভাবা হচ্ছে।