মার্কিন ইরান সংঘাতের জেরে সম্প্রতি পেট্রোল, ডিজেল এবং সিএনজির দাম লাগাতার বাড়ছে। তবে রান্নার গ্যাস নিয়ে সেরকম বড় ঘোষণা আসেনি এখনও।
2
10
তবে আগামী দিনে রান্নার গ্যাসের দামও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিম এশিয়া জুড়ে বর্তমান উত্তেজনার জেরে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত ঊর্ধ্বমুখী।
3
10
এর ফলে তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) আর্থিক চাপের মুখে পড়ছে বলে সূত্রের খবর। এভাবে চলতে থাকলে তার প্রভাব পড়তে পারে এলপিজির দামেও।
4
10
ফলে সাধারণ গ্রাহকদের মধ্যে ভবিষ্যতে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে এখনও এই নিয়ে কোনও সরকারি ঘোষণা সামনে আসেনি।
5
10
শনিবারে অবশ্য দেশে ১৪.২ কেজির গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন নেই। ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দামও অপরিবর্তিত।
6
10
আজ, শনিবার দেশের চার প্রধান মেট্রো সিটিতে ১৪.২ কেজির রান্নার গ্যাস এবং ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দর এক নজরে দেখে নেওয়া যাক।