বিয়েবাড়ি হইচই, হাতে দই পাতে দই— এমনটাই হতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিয়েবাড়িতে!
ঠিক পড়ছেন, টলিউডের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে থেকে বিয়ে দিচ্ছেন অভিনেতা কৌশিক রায়-অনন্যা দাসের। কৌশিক যে খুব খুশি মনে বিয়ে করছেন তা নয়। একমাত্র সন্তানের মুখ চেয়ে সবটা মেনে নিতে বাধ্য হচ্ছেন। কারণ, অসময়ে তিনি স্ত্রীকে হারিয়েছেন। মেয়েও খুবই ছোট। তার উপরে বুম্বাদা যখন দাঁড়িয়ে থেকে দিচ্ছেন তখন বিয়ে হবেই। তবে বিয়ের কনে কিন্তু খুব খুশি। তিনি নাকি বরাবরই কৌশিকের প্রতি দুর্বল। তাই চাপা আনন্দ চোখেমুখে ঠিকরে পড়েছে।
এখানেই শেষ নয়। বুম্বাদা নিজে সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন। জোড়হাতে বলেছেন, ‘‘আইবুড়ো ভাত তো দিতেই হবে। থাকবে নাচগান, খাওয়াদাওয়া, আরও অনেক হইচই।’’ সত্যিই দ্বিতীয় বার বিয়ে করছেন কৌশিক? বুম্বাদার ভাইরাল ভিডিও ছড়াতেই নড়ে বসেছে টেলিপাড়া। যাঁরা খুঁটিয়ে ভিডিওটি দেখেছেন তাঁরা কিন্তু চর্চা শুনে মুখ টিপে হেসেছেন। কারণ? প্রযোজক প্রসেনজিৎ সবটাই ঘটাচ্ছেন তাঁর নতুন ধারাবাহিক ‘আলোর কোলে’তে। সেখানে আদিত্য এবং মেঘার বিয়ে। এই দুই চরিত্রে কৌশিক-অনন্যা।
‘ইন্ডাস্ট্রি’ একই সঙ্গে প্রশ্নও তুলেছেন, মা হারা পুপুলের সত্যিই দরকার একজন মা। কিন্তু মেঘা কি পুপুলকে সেই ভালবাসা সেই স্নেহ দিতে পারবে? এদিকে নবদ্বীপের রাধা জেনে গিয়েছে পুপুলকে মেঘা একেবারেই ভালবাসে না। সে তাই যেনতেনপ্রকারেণ বিয়ে আটকানোর চেষ্টা করবে। কীভাবে আটকাবে? বুম্বাদার মতে, সেটা জানতেই দেখতে হবে জি বাংলার জনপ্রিয় এই ধারাবাহিক। ২৬ জানুয়ারি দেড় ঘণ্টার মহাপর্বে আদিত্যর আইবুড়ো ভাত পর্বের জমজমাট অনুষ্ঠান দেখতে পাবেন দর্শক।