নিজস্ব সংবাদদাতা: বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী বিহারের পশ্চিম চম্পারণ কেন্দ্র থেকে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন! বিরোধী প্রার্থী নির্বিশেষে বিজেপি এই আসনে জয়ী হবে! বলিউড এই খবরেই সরগরম। রাজনৈতিক অঙ্গনে পা রাখছেন অভিনেতা?
এই প্রসঙ্গে টুইটারে একটি নোট শেয়ার করেছেন মনোজ। অভিনেতা বিস্ময় প্রকাশ করেছেন এমন গুজবে। এবং তিনি এর ব্যাখ্যা চেয়েছেন। তবে রেগে না গিয়ে মজার ছলেই অভিনেতা লেখেন, “আচ্ছা এই কথা আপনাকে কে বলেছে? আপনি কী গত রাতে স্বপ্ন দেখেছিলেন? একটু বলুন তো আমাকে।" অভিনেতার এই মজার প্রতিক্রিয়া তাঁর রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করার চিন্তাভাবনাকে মিথ্যে প্রমাণ করেছে।
বিহারের পশ্চিম চম্পারণ আসনের বর্তমান সংসদ সদস্য ড. সঞ্জয় জয়সওয়াল মুখ খুলেছেন এই বিষয়ে। তিনিও অভিনেতার রাজনীতিতে আসার জল্পনা-কল্পনাকে স্থগিত করেছেন।
"রাজনীতি" ছবিতে রাজনৈতিক নেতার ভূমিকায় অভিনয় করেছিলেন "ফ্যামিলি ম্যান" অভিনেতা। সেই চরিত্রে অনায়াসেই অনুরাগীদের মন জয় করেছিলেন তিনি। পর্দার রাজনৈতিক নেতাকে বাস্তবে দেখতে চেয়েছেন অনুরাগীরা! তাই গুজব ঘিরে এত উত্তেজনা। তেমনটাই মনে করছেন সমালোচকরা। আর কিছুদিনের মধ্যেই ওটিটি -তে মুক্তি পাবে অভিনেতার "কিলার স্যুপ।" সেখানে কঙ্কনা সেনশর্মার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।