স্বপ্নের বাড়ি কেনার পথে বারবার বাধা? মেনে চলুন কিছু নিয়ম, স্বপ্নপূরণ হবে শীঘ্র
নিজস্ব সংবাদদাতা
২৫ এপ্রিল ২০২৬ ১৯ : ৩৬
শেয়ার করুন
1
8
নিজের বাড়ি কেনা জীবনের অন্যতম বড় স্বপ্ন। কিন্তু এই স্বপ্ন পূরণের পথে অনেক সময়ই দেখা দেয় আর্থিক সমস্যা।
2
8
আবার অনেক সময় অর্থ থাকলেও নানা কারণে দেরি হয় বা অজানা বাধা আসে। বাড়ি কেনার আগে মেনে চলুন কয়েকটি বিশেষ উপায়৷ স্বপ্নপূরণের পথ হবে মসৃণ।
3
8
বিশেষজ্ঞদের মতে, বাড়ি কেনার আগে ভগবান গণেশের আরাধনা করা অত্যন্ত শুভ। গণেশকে বিঘ্ননাশকারী বলা হয়৷ তাঁর পুজো করলে সম্পত্তি কেনার পথে থাকা অদৃশ্য বাধাগুলি দূর হয় বলে বিশ্বাস।
4
8
অনেকেই চুক্তিপত্র সই করার আগে বা নতুন বাড়িতে প্রবেশের আগে ছোট করে গণেশ পুজো করে থাকেন।
5
8
জ্যোতিষমতে, মঙ্গল গ্রহের প্রভাবও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মছকে মঙ্গলের অবস্থান খারাপ হলে বাড়ি কেনায় দেরি, বিবাদ বা আর্থিক ক্ষতি হতে পারে। তাই মঙ্গলকে শক্তিশালী করার জন্য হনুমান চালিসা পাঠ, দান-ধ্যান করার পরামর্শ দেওয়া হয়।
6
8
বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে প্রদীপ জ্বালালে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে বলে মনে করা হয়। একইসঙ্গে বাড়ি পরিষ্কার রাখা খুবই জরুরি, কারণ এটি সমৃদ্ধি ও স্থিতিশীলতা আনে।
7
8
গরিবদের সাহায্য করা, পশুপাখিকে খাওয়ানো বা দান করা—এই সব কাজ শুভ ফল বয়ে আনে বলে মনে করা হয়। এতে নাকি জীবনের নেতিবাচক প্রভাব কমে।
8
8
মনে রাখবেন, জ্যোতিষমতে টোটকা করার পাশাপাশি বাড়ি কেনার আগে কাগজপত্র ভাল ভাবে দেখে নেওয়া জরুরি৷ একজন আইনজীবিকে দিয়ে আইনি কাগজপত্র বুঝে নেওয়া জরুরি৷