সমকামী সম্পর্কে আছেন রেখা! অমিতাভকে ভুলে কোন নারীর প্রতি আসক্ত অভিনেত্রী?
নিজস্ব সংবাদদাতা
২৫ এপ্রিল ২০২৬ ২১ : ০১
শেয়ার করুন
1
8
বলিউড অভিনেত্রী রেখাকে নিয়ে চর্চার শেষ নেই। তাঁর দীর্ঘদিনের ছায়াসঙ্গী, আপ্ত সহায়ক ফারজানার সঙ্গে তার সম্পর্ক নিয়েও এক সময় কম চর্চা হয়নি।
2
8
সম্প্রতি একটি পুরনো বইয়ের দাবিকে কেন্দ্র করে আবারও সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নতুন বিতর্ক।
3
8
ইয়াসির উসমানের লেখা রেখার জীবনী 'রেখা: দি আনটোল্ড স্টোরি'-তে দাবি করা হয়েছে যে, রেখা এবং তাঁর সেক্রেটারি ফারজানার মধ্যে কেবল পেশাদার সম্পর্ক নয়, বরং দীর্ঘ সময় ধরে তাঁরা লিভ-ইন সম্পর্কে রয়েছেন।
4
8
বইতে লেখা আছে রেখার ব্যক্তিগত জীবনে ফারজানার প্রভাব প্রশ্নাতীত। এমনকী রেখার অন্দরমহলে একমাত্র ফারজানারই অবাধ যাতায়াত রয়েছে। দাবি করা হয়েছে যে, অভিনেত্রীর বেডরুমে তাঁর গৃহপরিচারকদেরও ঢোকার অনুমতি নেই, কেবল ফারজানাই সেখানে প্রবেশ করতে পারেন।
5
8
একসময় ধরে ফারজানাকে সবসময় রেখার পাশে দেখা গিয়েছে। সে ব্যক্তিগত সচিব হিসেবে হোক বা দেহরক্ষী হিসেবে, রেখার জনসমক্ষে উপস্থিতির প্রতিটি পদক্ষেপে ফারজানার উপস্থিতি লক্ষ্যণীয়।
6
8
উসমানের বইটিতে উল্লেখ করা হয়েছে, ফারজানা মূলত রেখার জীবনের প্রতিটি খুঁটিনাটি নিয়ন্ত্রণ করেন। কে রেখার সাথে দেখা করবেন বা কোন চিত্রনাট্য তিনি পড়বেন, সবটাই নির্ধারিত হয় ফারজানার মাধ্যমে।
7
8
বইটির এই চাঞ্চল্যকর দাবি সামনে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে চর্চা তৈরি হয়েছে। যদিও রেখা নিজে কখনও এই সমস্ত গুঞ্জন নিয়ে মুখ খোলেননি। বরাবরই তিনি নিজের ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন।
8
8
উল্লেখ্য, এর আগেও রেখার ব্যক্তিগত জীবন নিয়ে নানা কাটাছেঁড়া হয়েছে। অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁর নাম জড়িয়ে অনেক মুখরোচক খবর তৈরি হয়েছে। তবে ফারজানার সঙ্গে এই সম্পর্কের দাবিটি যেন সব কিছুকে ছাপিয়ে গিয়েছে।