সংবাদসংস্থা মুম্বই: অমিতাভ বচ্চন, অনিল কাপুর এবং জ্যাকি শ্রফ-এর পরে এবার সরব হলেন জনপ্রিয় গায়ক কুমার শানু। ব্যক্তিত্বের অধিকার নিয়ে মুম্বই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সকলেই। এবং রায় পেয়েছেন পক্ষেই। এবার সেই পথেই হাঁটবেন বলে মনস্থির করেছেন শানু।  শীঘ্রই আদালতে যাবেন তিনি ।
গায়কট কয়েক দশক ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাঁর কণ্ঠে একটি অনন্য টেক্সচার রয়েছে যা অনুলিপি করা বেশ কঠিন। তবুও এআই -এর আবির্ভাবে সেটির অপব্যবহার হতে পারে। এই নিয়ে সংশয়ে গায়ক। কিছুদিন আগে ইউএসএ কনসার্টে গিয়েছিলেন শানু। মুম্বই সংবাদসংস্থার কাছে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ফিরে এসে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
শিল্পী মনে করেন যে, প্রযুক্তি আজ এআই দ্বারা প্রাধান্য পেয়েছে। যে কোনও গায়কের গান এই ধরনের পদ্ধতির মাধ্যমে নকল করা যেতে পারে। সেক্ষেত্রে এআই বিপজ্জনক। পাশাপাশি শিল্পী এটাও মনে করেন যে, রিমেক সংস্কৃতি কখনওই পুরানো হবে না। অতীতের গায়করা আজও সেই কারণে প্রাসঙ্গিক। মানুষ তাঁদের বারবার শুনতে চান। শিল্পীর দাবি, নতুন গায়করা নিজেরা গান করুন। নিজেদের সৃজনশীলতা ছড়িয়ে দিক বিশ্বজুড়ে। কিন্তু কভারে যেন জনপ্রিয় শিল্পীদের এআই নির্মিত ছবি না থাকে।
একই সঙ্গে ছবির নির্মাতাদের এক হাত নিয়েছেন গায়ক। শানুর কথায়, ''পরিচালক ও প্রযোজকরা এই সাধারণ কথাটা কেন বুঝতে পারছেন না জানি না। সস্তার লিরিক্স ব্যবহার করছেন গানে। ছবির গানের সাধারণ যে কনসেপ্ট ছিল, সেটাকে সকলে মিলে নষ্ট করে দিচ্ছেন।''