অনেকেই চুলের চর্চার জন্য ডিম ব্যবহার করেন। কখনও তা মেহেন্দিতে মিশিয়ে ব্যবহার করেন, কখনও অন্য উপায়ে। ডিম চুলকে যেমন মজবুত করে, তেমনই জেল্লা ফেরায়। কিন্তু ডিমের প্যাক মাথায় লাগালে উপকারের পাশাপাশি একটা সমস্যাতেও পড়তে হয়। চুলে আঁশটে গন্ধ হয়। কী করলে এই গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে জেনে নিন। ছবি- সংগৃহীত
2
7
ডিমের প্যাক লাগানোর পর শ্যাম্পু করেন নিশ্চয়। ভাল করে মাথা ধুয়ে নেওয়ার পর এই টোটকা অ্যাপ্লাই করুন। কী করণীয়? একটি বাটিতে এক চামচ অ্যাপেল সিডার ভিনেগার নিন। সঙ্গে নিন ৩ চামচ জল। সবটা ভাল করে মিশিয়ে স্ক্যাল্প এবং চুলে ভাল করে লাগান। এবার অন্তত মিনিট ২-৩ রাখুন। তারপর ভাল করে চুল ধুয়ে নিন। এতে মাথার ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকবে এবং একই সঙ্গে দূর হবে ডিমের দুর্গন্ধ। ছবি- সংগৃহীত
3
7
এছাড়া এক কাপ জলে এক চামচ লেবুর রস মিশিয়ে সেটা দিয়ে চুল ধুয়ে নিন। তারপর পরিষ্কার জলে মাথা ধুলেই দেখবেন গন্ধ চলে গিয়েছে। ছবি- সংগৃহীত
4
7
এক কাপ কালো কফি বা গ্রিন টি বানান কড়া করে। তারপর সেটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। এরপর শ্যাম্পু করার পর এই কফি বা গ্রিন টি মাথায় ঢালুন। ৫-১০ মিনিট অপেক্ষা করে ভাল করে মাথা ধুয়ে নিন। ক্যাফেন এবং ট্যানিন প্রাকৃতিক ডিও হিসেবে কাজ করে। ছবি- সংগৃহীত
5
7
ডিমের প্যাক বানাচ্ছেন যখন তখন তাতে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল দিয়ে দিতে পারেন। এতে ডিমের বোঁটকা গন্ধ প্রথমেই কমিয়ে দেওয়া যাবে। অথবা শ্যাম্পু করে আসার পর ল্যাভেন্ডার, টি ট্রি, পিপারমিন্ট, ইত্যাদির এসেনশিয়াল অয়েল কয়েক ফোঁটা নিয়ে মাথায় ভাল করে ম্যাসাজ করুন। তারপর মিনিট ২০ পর ধুয়ে নিন। ছবি- সংগৃহীত
6
7
ডিমের প্যাক লাগিয়ে কখনই গরম জলে মাথা ধোবেন না। এতে জট পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। সঙ্গে দুর্গন্ধের মাত্রা বাড়ে। ঠান্ডা জলে মাথা ধুন। ছবি- সংগৃহীত
7
7
কখনই ডিমের কুসুম ব্যবহার করবেন না প্যাকে। কেবল সাদা অংশ নেবেন। ডিমের এই বিশ্রী গন্ধ কিন্তু কুসুম থেকেই আসে। সেটা যদি প্যাকে ব্যবহার করেন তাহলে মাথা থেকে বোঁটকা গন্ধ ছাড়বে যা সহজে তাড়াতে পারবেন না।ছবি- সংগৃহীত