সংবাদসংস্থা মুম্বই: টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?


আয়ুষ্মানকে 'বহিরাগত' বলে আক্রমণ!

বলি অভিনেতা আয়ুষ্মান খুরানা অভিনয় জগতে আসার আগে একজন রেডিও জকি ছিলেন। কিন্তু অভিনেতা হওয়ার ইচ্ছা প্রকাশ করে করণ জোহরের থেকে তিনি যোগাযোগের নম্বর চেয়ে নেন। এরপর ধর্মা প্রডাকশনের অফিসে আয়ুষ্মান যোগাযোগ করলে তাঁকে সরাসরি বলে দেওয়া হয়, এখানে বহিরাগতদের সুযোগ দেওয়া হয় না। এই কথা বলিউডের একটি জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে এসে নিজেই বলেছিলেন অভিনেতা।


সোনমের সঙ্গে রোম্যান্সে আপত্তি সলমনের!


সলমন খান ও সোনম কাপুর অভিনীত 'প্রেম রতন ধন পায়ো' ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। পর্দায় সলমন ও সোনমের জুটিকেও বেশ পছন্দ করেছিলেন দর্শক। কিন্তু এই ছবির জন্য রাজি হতে পাঁচ মাস সময় নিয়েছিলেন সলমন! একসময় মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সোনম কাপুর জানিয়েছিলেন, সলমন বলেছিলেন 'যাঁকে ছোট থেকে বড় হতে দেখেছি, কীভাবে তাঁর সঙ্গে রোম্যান্স করব!' পরে যদিও সবটাই সাবলীল‌ হয়ে যায় বলেও জানান সোনম। 


জেনেলিয়াকে কেন বিচ্ছেদের কথা বলেছিলেন রিতেশ?

 

বলিউডের পাওয়ার কাপল রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি'সুজা। নিজেদের সম্পর্কের মিষ্টি মুহূর্ত ভাগ করতে গিয়ে মুম্বই সংবাদমাধ্যমকে জেনেলিয়া জানান, তাঁরা প্রেমের সম্পর্কে থাকাকালীন একবার পয়লা এপ্রিলে রিতেশ তাঁর সঙ্গে মজা করার জন্য বিচ্ছেদের কথা বলে ঘুমিয়ে পড়েন। কিন্তু হঠাৎই রিতেশের এই কাণ্ডে হতাশ হয়ে পড়েন জেনেলিয়া। জেগে থাকেন সারা রাত। পরে রিতেশ যখন জানান যে এটা সম্পূর্ণ রসিকতা ছিল তখন নাকি খুশি হওয়ার থেকে আরও বেশি রেগে যান জেনেলিয়া।