গত মাসে সর্বকালের রেকর্ড দাম বেড়েছিল। ফেব্রুয়ারির শুরুতেই নিম্নমুখী সোনার দাম। একধাক্কায় কয়েক হাজার টাকা কমেছে ২২ ও ২৪ ক্যারাট সোনার দাম।
3
6
সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনা ও রূপার দাম নয় শতাংশ করে কমেছে। প্রাথমিক লেনদেনের পর ছয় শতাংশ এবং পরে পতন থামে নয় শতাংশে গিয়ে।
4
6
এমসিএক্সে সোনার দাম ১৩৭১১ টাকা কমে ১৩৮৬৩৪ টাকায় দাঁড়িয়েছে, যেখানে রূপার দাম ২৬২৭৩ টাকা কমে ২৬৫৬৫২ টাকায় দাঁড়িয়েছে। এই মুহূর্তে জল্পনা, এই বাজেটে সোনার আমদানি শুল্ক হ্রাস করতে পারে সরকার।
5
6
শুক্রবার দিনের শুরুতে রূপার দাম সাঁইত্রিশ শতাংশের মতো কমে গিয়েছিল, অন্যদিকে স্পট মার্কেটে বিশ্বব্যাপী সোনার দাম বারো শতাংশ কমে গিয়েছিল। দীর্ঘ সময় পরে, এই বিরাট পতন লক্ষনীয় হয় বাজারে।
6
6
সপ্তাহান্তে ভারতীয় শেয়ার বাজার বন্ধ হওয়ার পর বিদেশে বিরাট পতন ঘটে, যার ফলে লেনদেন পুনরায় শুরু হওয়ার সময় MCX-তে তীব্র পতন দেখা যায়।