অভিনেতা ফেরদৌস আহমেদের এখন আরও একটা পরিচয়। তিনি বাংলাদেশ আওয়ামি লিগের নবনির্বাচিত প্রার্থী। রাজনীতিতে পা রাখার পরে বিনোদন দুনিয়ায় তাঁকে কি আগের মতোই দেখা যাবে? টলিউডে কবে পা রাখতে চলেছেন তিনি? বাংলাদেশে বসে অভিনেতা-রাজনীতিবিদের সাক্ষাৎকার নেওয়ার সময় এই প্রশ্ন রেখেছিল আজকাল ডট ইন। ফেরদৌস জানিয়েছেন, অনেক দিনই বেছে ছবি করছেন। ফলে, তাঁর সমস্যা হবে না। সেই সঙ্গে এও বলেন, ‘‘পরিচালক অর্কনাথ মল্লিকের মীরজাফর চ্যাপ্টার ২-এ অভিনয়ের কথা হয়েছিল। তারপরেই নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। ফলে, কথা এগোয়নি। সে সব পর্ব মিটিছে। এবার নতুন করে কথা শুরু হবে। খুব ইচ্ছে, ছবিটি করব।’’
তারকা অভিনেতার থেকে সবুজ সংকেত পেয়েই আজকাল ডট ইন যোগাযোগ করেছিল ছবির পরিচালকের সঙ্গে। তিনি খবরটি প্রথম পান আজকাল ডট ইনের থেকে। বলেন, ‘‘ফেরদৌসের জন্যই আমরা অপেক্ষা করে রয়েছি। না হলে গত শীতেই শুট শুরু হয়ে যেত। ওঁকে ছাড়া ছবিটি হবে না বলে।’’ ছবিতে নায়কের বিপরীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এছাড়াও থাকবেন প্রিয়াঙ্কা সরকার। ছবির লুক সেটও হয়ে গিয়েছে। সাদা লম্বা পাঞ্জাবি-লুঙ্গি আর সাফারি কোটে দেখা গিয়েছে তাঁকে। শ্রাবন্তী সুন্দরী সালোয়ার-কামিজ, শাড়িতে। প্রিয়াঙ্কাও একই ভাবে শাড়িতে ধরা দিয়েছেন।
ছবির বিষয় কী? পরিচালকের দাবি, সমাজে, প্রতিটি ঘরে মীরজাফর যুগে যুগে জন্মায়। আধুনিক মীরজাফর কেমন? সেই গল্পই বলবে এই ছবি। আপাতত এর বেশি ভাঙতে চাননি তিনি। শুট হবে মুর্শিদাবাদ-সহ আশপাশের অঞ্চলজুড়ে শুটিং হবে। অর্কনাথের কথায়, ‘‘সব অভিনেতাদের তারিখ পাওয়া গেলেই শুট শুরু হয়ে যাবে। প্রযোজকের খুব ইচ্ছে, মাস তিনেকের মধ্যেই হয়ত শুট শুরু হবে।’’