আজকাল যতই এসআইপি, লাম্পসাম, ইত্যাদি আসুক না কেন বিনিয়োগের জন্য, বিপুল সংখ্যক মানুষ কিন্তু এখনও ব্যাঙ্ক বা পোস্ট অফিসকেই ভরসা করেন নিরাপদ রিটার্নের জন্য। কিন্তু এখন যদি প্রশ্ন ওঠে ব্যাঙ্কের এফডি নাকি পোস্ট অফিসের কোনও স্কিম, কোথায় টাকা রাখলে বেশি রিটার্ন পাবেন, তাও কম রিস্কে তাহলে সেটা জেনে নিন। ছবি- সংগৃহীত
2
7
ব্যাঙ্কে এফডি করলে একটা নির্দিষ্ট রেটে রিটার্ন পাওয়া যায়। এবং সেটা নিরাপদ। তবে পোস্ট অফিস টাইম ডিপোজিটে টাকা ঢাললে কিন্তু ব্যাঙ্কের তুলনায় অনেক বেশি রিটার্ন পাবেন। কীভাবে আর কেন? কত ইনভেস্ট করবেন? জেনে নিন সবটা। ছবি- সংগৃহীত
3
7
সাধারণত ব্যাঙ্কে এফডি করতে গেলে অল্প বয়সীরা কম রিটার্ন পান। সিনিয়র সিটিজেনদের জন্য সুদের হার অনেক বেশি থাকে তুলনায়। কিন্তু পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিম বয়সের ভিত্তিতে কোনও ভেদাভেদ করা হয় না। ব্যাঙ্কের তুলনায় সকল বয়সের গ্রাহকরা বেশি সুদ পান। ছবি- সংগৃহীত
4
7
পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে গ্রাহকরা ১ বছর থেকে শুরু করে ২, ৩ বা ৫ বছরের জন্য অ্যাকাউন্ট খুলে তাতে বিনিয়োগ করতে পারেন। এখানেও ব্যাঙ্কের মতোই ১০০ শতাংশ গ্যারান্টি রিটার্ন পাওয়া যায়। ছবি- সংগৃহীত
5
7
কত টাকা বিনিয়োগ করা যায়? এসআইপির মতোই পোস্ট অফিসের এই স্কিমে নামমাত্র টাকাতেই বিনিয়োগ করা সম্ভব। ১০০০ টাকা বিনিয়োগ করে এখানে অ্যাকাউন্ট খুলতে পারবেন। আর সর্বোচ্চ সীমা? সেটা আপনার পকেটের উপর নির্ভর করছে।ছবি- সংগৃহীত
6
7
কত সুদ পাবেন পোস্ট অফিস টাইম ডিপোজিট স্কিমে টাকা রাখলে? ১ বছরের জন্য বিনিয়োগ করলে ৬.৯ শতাংশ সুদ পাবেন। যদি ২ বছর টাকা রাখেন সেটা বেড়ে হবে ৭ শতাংশ। ৭.১ শতাংশ নিশ্চিত সুদ পাবেন ৩ বছরের জন্য। আর ৫ বছরের ক্ষেত্রে সেটা ৭.৫ শতাংশ। ছবি- সংগৃহীত
7
7
যাঁরা অনেক টাকা একসঙ্গে বিনিয়োগ করতে পারেন না, মাঝারি বা ছোট বিনিয়োগকারীদের জন্য এই স্কিম খুবই আকর্ষণীয়। এসআইপিতে বিনিয়োগ করতে যাঁরা ইতস্তত বোধ করেন, তাঁরা নিশ্চিত রিটার্ন পেতে চাইলে এটিকে বিকল্প হিসেবে ভাবতে পারেন।ছবি- সংগৃহীত