মেলাচ্ছেন তিনি মেলাচ্ছেন....! টলিউড তোলপাড়, সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির ফের নক্ষত্রখচিত। শুধু কি তাই? এক ছবিতে তিনি প্রাক্তন-বর্তমান, পক্ষ-বিপক্ষকে হাজির করতে চলেছেন। হঠাৎ কেন এমন কথা? গুঞ্জন, তাঁর আগামী ছবি "টেক্কা"তে দেব অধিকারী-রুক্মিণী মৈত্র, পরমব্রত চট্টোপাধ্যায়-স্বস্তিকা মুখোপাধ্যায়! সুরের দায়িত্বে অনুপম রায়।
খবর ছড়াতেই বিস্ময়ে বাকরুদ্ধ টালিগঞ্জ। ‘ব্যোমকেশ’ নিয়ে জলঘোলা। তারপরেই দেব-রুক্মিণীকে নিয়ে সৃজিত ছবি বানাবেন, কয়েক মাস আগে এমন আভাস অভিনেতা এবং পরিচালক দিয়েছিলেন। সেই আভাসে রুক্মিণীও ভীষণ ভাবে বর্তমান। নতুন সংযোজন পরমব্রত-স্বস্তিকা। এই সৃজিত-স্বস্তিকা-পরমের নাম শুনে চর্চার নতুন ঢেউ। ২০১৯-এ সৃজিতের "হোটেল শাজাহান রিজেন্সি"তে তিনমাথা এক হয়েছিলেন। পাঁচ বছর পরে আবারও। এবং একটা সময় সৃজিত এবং পরমব্রতর সঙ্গে স্বস্তিকার গাঢ় রসায়ন তৈরি হয়েছিল, একথাও সবাই জানেন।
এর থেকেও বড় চমক, আরও এক ত্রয়ী। সৃজিত-পরমব্রত-অনুপম। আবার আগের মতো। এই ত্রয়ীর শেষ কাজ ‘দ্বিতীয় পুরুষ’। সম্প্রতি, অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেছেন অভিনেতা। তাই নিয়ে সোশ্যাল মাধ্যম উত্তাল। কটাক্ষে বানভাসি। অনুপমের পক্ষে এবং পরমব্রতর বিপক্ষে বহু মন্তব্য ধেয়ে এসেছে। গুঞ্জন সত্যি হলে সৃজিত তাঁদেরও মেলাতে চলেছেন! সম্প্রতি, ‘দশম অবতার’-এর সাফল্য উদযাপনের আয়োজন হয়েছিল। আসর বসেছিলে শহরের প্রথম সারির হোটেলে। সেখানেই ১৩ বছরের বন্ধুত্বের উদযাপনে মাতেন সৃজিত-অনুপম। ‘অটোগ্রাফ’ ছবি দিয়ে তাঁদের যাত্রা শুরু। অনুপম সেদিন প্রকাশ্যে জানিয়েছিলেন, এই যাত্রা আরও দীর্ঘ হোক। তাঁর কথাতে কি আগামী ছবি সম্পর্কে আগাম আভাস ছিল?
যে ছবিতে এত তারকা তার গল্প কেমন? শোনা যাচ্ছে প্রেম, প্রতিহিংসা, থ্রিলারের ককটেল সৃজিতের আগামী ছবি। যার শুট শুরু হতে পারে নতুন বছরে। এর আগে সৃজিতের "জুলফিকর"-এ দেব অভিনয় করেছিলেন। প্রযোজনা নিয়েও জোর জল্পনা। এত বড় মাপের ছবির প্রযোজক কি একা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স? টলিপাড়ার মতে, প্রযোজক শ্রীকান্ত মোহতা হাত মেলালে বৃত্ত সম্পূর্ণ।