টিনসেল টাউনের মায়া নগরীতে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন, সারাদিনের গরমাগরম খবর কী?-----
সন্তান আসছে ‘দীপবীর’-এর?
একাধিক বলিউড নায়িকা দ্বিতীয় বার মা হয়েছে। দীপিকা পাড়ুকোন এখনও সেই স্বাদ থেকে বঞ্চিত। ২০১৮-য় বিয়ের পর পাঁচ বছর কেটে গিয়েছে। কবে দীপিকা-রণবীর সিং মা-বাবা হবেন? সম্প্রতি, এই প্রশ্নের জবাব দিয়েছেন তাঁরা। খুব শিগগিরিই নাকি এই পথে হাঁটবেন। দীপিকা জানিয়েছেন, তিনি এবং রণবীর বাচ্চা ভালবাসেন। তাই বিষয়টি নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন।
প্রকাশ্যে স্ফীতোদর
অবশেষে প্রকাশ্যে সন্তানসম্ভবা অনুষ্কা শর্মা। আসন্ন মাতৃত্বের কারণে ক্রমশ ভারী হচ্ছেন। এই অবস্থাতেই তিনি কেপটাউনে। ভারত-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচ দেখতে। অভিনেত্রীর সেই ছবি ভাইরাল। এবং অনুরাগীদের দাবি, এই অবস্থাতেও তাঁর জৌলুস একটুও কমেনি।
ওটিটিতে সুরজ
বাকিদের মতো ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছেন সুরজ বরজাতিয়া। সব ঠিক থাকলে সোনি লিভ-এ তাঁর পারিবারিক সিরিজ বড়া নাম করেঙ্গে আসতে চলেছে। সিরিজটি দেখানো হবে আগামী দীপাবলিতে। কারা অভিনয় করছেন সে বিষয়ে এখনও পরিচালক-প্রযোজক কিচ্ছু জানাননি।
নতুন প্রেম?
নতুন বছরে নতুন প্রেমে শাহনাজ গিল? রাঘব জুয়ালের বদলে এবার তিনি গুরু রণধাওয়ার প্রেমে? বলিউড যে তেমনই বলছে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে যুগলের ছবি। পরস্পরকে জড়িয়ে তাঁরা। তাঁদের ঘিরে শীতের নরম রোদ। সেই ছবি দেখেই জল্পনা, রয়াসন না থাকলে এমন ছবি ওঠে!
পুলিশের পোশাকে
‘সিংহম এগেন’-এ রণবীর কাপুর? তেমনটাই গুঞ্জন একটি ছবি দেখে। সেখানে পুলিশের পোশাকে নায়ক। পাশে পরিচালক রোহিত শেট্টি। খবর ছড়াতেই পরিচালকের পক্ষ থেকে ধোঁয়াশা কাটিয়ে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, গত বছরের নভেম্বরে তাঁর বিজ্ঞাপনী ছবিতে রণবীর কাজ করেছেন। এটি সেই ছবি।
অবশেষে প্রকাশ্যে
মালাইকা অরোরাকে আনফলো করলেন আরবাজ খান। সঙ্গে সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী সুরা খান প্রকাশ্যে এলেন। এতদিন তিনি তাঁর সামাজিক পাতা ব্যক্তিগত করে রেখেছিলেন। এদিন আরবাজের সঙ্গে তোলা একটি রোম্যান্টিক ছবি দেন। বিবরণীতে লেখা, ‘আমি এবং আমার’।