পুজোমুক্তি ‘দশম অবতার’ ব্লকবাস্টার হিট। সৃজিত মুখোপাধ্যায় ফের স্বমহিমায়। দেব অধিকারীর সঙ্গে জুটি বেঁধে আগামী পুজোমুক্তির আগাম ঘোষণা করেছেন। দেব-রুক্মিণী মৈত্র, টোটা রায়চৌধুরী-স্বস্তিকা মুখোপাধ্যায়, পরান বন্দ্যোপাধ্যায়, কৌশিক সেন-সহ একঝাঁক তারকা অভিনেতাকে দেখা যাবে ‘টেক্কা’ ছবিতে। ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে। পটভূমিকায় সম্ভবত এক নাবালিকা অপহরণের গল্প। যাকে কেন্দ্র করে রহস্যের জাল বুনছেন পরিচালক। গানের দায়িত্বে অনুপম রায়।
সেই পর্ব মিটতে না মিটতেই নতুন গুঞ্জনে সরগরম টলিপাড়া। পুজোর ছবির শুট শুরুর আগেই পরের ছবির চিত্রনাট্য তৈরি সৃজিতের! খবর, এবার তিনি ফিরিয়ে আনছেন ২০১৯-এর টিম ‘ভিঞ্চিদা’কে। পরের ছবিটিও থ্রিলার। তবে ‘ভিঞ্চিদা’র ফ্র্যাঞ্চাইজি কিনা সেটা এখনও জানা যায়নি। ‘টেক্কা’র পরের ছবির নাম কী? শোনা যাচ্ছে, ‘গভীরে যাও’। সৃজিতের আরও এক ব্লকবাস্টার থ্রিলার ‘২২শে শ্রাবণ’-এর বিখ্যাত গানের প্রথম কলি দিয়ে ছবির নাম। সেই জায়গা থেকেই অনুমান, এই ছবিরও সঙ্গীত পরিচালক হিসেবে হয়ত অনুপম রায়কেই দেখা যাবে।
এখানেই শেষ নয়। ছবিতে তিন মুখ্য অভিনেতা হিসেবে পর্দা কাঁপাবেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য। প্রযোজনায় এসভিএফ। এও শোনা যাচ্ছে, দিন দুয়েকের মধ্যেই নাকি মুখ্য অভিনেতাদের নিয়ে চিত্রনাট্য পড়তে বসবেন পরিচালক। কবে থেকে শুট শুরু? সেটা জানা যায়নি। যেমন জানা যায়নি নায়িকা অথবা গুরুত্বপূর্ণ নারী চরিত্রাভিনেতার নাম। যদিও টলিউডের অন্দরের খবর, ইতিমধ্যেই নাকি দু’জনের নাম উঠে এসেছে। তাঁরা সোহিনী সরকার, শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সৃজিতের পুলিশ ব্রহ্মাণ্ডে অভিনয়ের কথা ছিল রাজ চক্রবর্তী ঘরনির। দ্বিতীয় সন্তান আসার কারণে তিনি সরে যেতে বাধ্য হন। তাঁর জায়গায় আসেন জয়া আহসান। ছোট্ট মেয়ের জন্ম দিয়ে শুভশ্রী ফের কাজে ফিরেছেন। বাড়তি ওজন ঝরিয়ে আগের চেহারায় ফিরছেন একটু একটু করে। তাঁর সম্ভাবনা কিছুটা হলেও বেশি। পাশাপাশি, ‘ভিঞ্চিদা’তে ঋত্বিকের বিপরীতে ছিলেন সোহিনী। ফলে, তাঁর সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।