সৃজিতের "পদাতিক"-নিয়ে বড় খবর! ছবিতে থাকছেন অমিতাভ বচ্চন! তবে স্বয়ং বিগ বি, অভিনয় করবেন না। তাঁর চরিত্রটি ছবিতে ফুটিয়ে তোলা হবে। পরিচালক মৃণাল সেনের বায়োপিকে অমিতাভ থাকবেন না তাই কখনও হয়? তাই বড় পর্দার "অমিতাভ" হচ্ছেন অভিনেতা রাহুল দেব বসু, এমনটাই শোনা যাচ্ছে।
মৃণাল সেন দ্বারা পরিচালিত হিন্দি ছবি "ভুবন সোম"-এ নেপথ্যকন্ঠে ছিলেন তরুণ অভিনেতা অভিনেতা বচ্চন। মাত্র তিনশো টাকার বিনিময়ে বলিউডের শাহেনশাহ করেছিলেন তাঁর প্রথম বাংলা ছবির জগতের কাজ। তাঁর চরিত্রের মাধূর্য এবার ফুটিয়ে তোলার দায়িত্ব রাহুল দেব বসুর।
ছবিতে মৃণাল সেনের ভূমিকায় থাকছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এবং পরিচালকের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। অন্যদিকে, জিতু কমলকে দেখা গিয়েছিল অনীক দত্ত পরিচালিত "অপরাজিত" ছবিতে সত্যজিৎ চরিত্রে অভিনয় করতে। সত্যজিৎ রায়ের ভূমিকায় পুনরায় এই ছবিতেও অভিনয় করবেন তিনি।
মৃণাল সেনের চরিত্রে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে চঞ্চল চৌধুরীর কথায়, মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন দিকপাল। এমন একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা।
এর আগেও "পদাতিক" নিয়ে এসেছিল বড় খবর।বাংলা সিনেমায় নতুন দৃষ্টান্ত স্থাপন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। আসন্ন এই ছবির ভয়েস ডাবিং প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ আই ব্যবহার করা হবে বলে জানা গিয়েছিল। তাও আবার খোদ সত্যজিৎ রায়ের গলা শোনা যাবে এই মাধ্যমে।