মৃত্যুর পর কেটে গিয়েছে চার মাস। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই প্রয়াত হন। ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার তেহরানে নিহত হন তিনি।
2
9
এরপর মাঝে কেটে গিয়েছে ১২৫ দিন। অবশেষে আগামী ৯ জুলাই মাসাদে সমাধিস্থ করা হবে প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর দেহ।
3
9
কিন্তু কীভাবে ১২৫ দিন ধরে তাঁর দেহ অক্ষত থাকল? ইরান এতদিন কোথায় তাঁর দেহ রেখেছিল? যা নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে। এবার ইরানের গবেষক ও বিজ্ঞানীরাই তা ফাঁস করেছেন।
4
9
ইরানের চিকিৎসক ও বিজ্ঞানীরা জানিয়েছেন, আধুনিক এমবামিং পদ্ধতিতে আয়াতোল্লা আলি খামেনেইর দেহ সংরক্ষণ করা হয়েছিল। মৃত্যুর পর প্রথমেই তাঁর শরীর থেকে সমস্ত তরল পদার্থ বের করে, রক্ত সঞ্চালন বন্ধ করে দেওয়া হয়েছিল।
5
9
এরপর ফর্মালডিহাইড, গ্লিসারিন, অ্যালকোহল ও জীবাণুনাশক উপাদান দিয়ে তৈরি রাসায়নিক মিশ্রণ ধমনীর মাধ্যমে মৃতদেহ প্রবেশ করা হয়। এর ফলে টিস্যুর ক্ষয় হয় না। মৃতদেহের বাহ্যিক গঠন অক্ষত থাকে।
6
9
এই প্রক্রিয়ার পর তেহরানের এক কড়া নিরাপত্তায় ঘেরা ভূগর্ভস্থ সামরিক চিকিৎসা কেন্দ্রে আয়াতোল্লার দেহ স্থানান্তরিত করা হয়। ওই চিকিৎসাকেন্দ্র এয়ারটাইট ক্রায়োজেনিক ভল্টে রাখা হয় মৃতদেহটি।
7
9
যেখানে তাপমাত্রা ০ থেকে ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকত। ফলে ব্যাকটেরিয়া সংক্রমণ, পচেগলে যাওয়ার মতো অবস্থা থেকে দেহটি সুরক্ষিত থাকে। এছাড়াও দেহের ত্বকের আর্দ্রতা ধরে রাখতে মোম ও সিলিকন মেশানো ক্রিম ব্যবহার করতেন চিকিৎসকরা।
8
9
শুধুমাত্র ইরানের প্রাক্তন শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই নন, বিশ্বের আরও একাধিক তাবড় নেতার মৃতদেহ এমবামিং পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে।
9
9
১৯২৪ সালে প্রয়াত হন ভ্লাদিমির লেনিন। এই পদ্ধতিতে তাঁর দেহ ১০২ বছর ধরে সংরক্ষিত রয়েছে। ৫৭ বছর ধরে সংরক্ষিত রয়েছে ভিয়েতনামের বিপ্লবী নেতা হো চি মিনের দেহ। ১৯৯৪ সালে উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুং প্রাণ হারিয়েছেন। তাঁর দেহ ৩২ বছর ধরে সংরক্ষিত রয়েছে।