আজকাল ওয়েবডেস্ক: ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র চূড়ান্ত তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছিল মোট ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম বাদ পড়েছিল। বিবেচনাধীনের আওতায় ছিলেন আরও ৬০ লক্ষ ভোটার। এর পর দফায় দফায় বিবেচনাধীন ভোটার নথি যাচাইয়ের পরে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সোমবার রাতে সর্বশেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে কমিশন। সেই তালিকা প্রকাশের পরে দেখা গিয়েছে, আরও ২৭ লক্ষ ১৬ হাজার ৩৯৩ জন ভোটারের নাম বাদ পড়েছে। সোমবার মাঝরাত পর্যন্ত বিবেচনাধীন অবস্থায় থাকা তালিকা থেকে নাম উঠেছে মোট ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের।
৭ এপ্রিল পর্যন্ত কোন জেলায় কত জনের নাম বাদ পড়েছে সেই সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আসুন দেখে নেওয়া যাক।
কোচবিহারে এসআইআরের আগে ভোটার ছিলেন ২৪৯০৭৮৯ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ১২০৭২৫ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ২৪২৫৭০ জন ভোটার। ভোট দিতে পারবেন ২২৫৭২৪২ জন।
আলিপুরদুয়ারে এসআইআরের আগে ভোটার ছিলেন ১২৯৯৪৮৬ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৩৬০৭৮ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ১৪৩০৫৭ জন ভোটার। ভোট দিতে পারবেন ১১৬০৫৭২ জন।
জলপাইগুড়িতে এসআইআরের আগে ভোটার ছিলেন ১৯১৪০২২ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৩৫৩৫৬ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ২০১২৪৮ জন ভোটার। ভোট দিতে পারবেন ১৭১৩৫৫৮ জন।
কালিম্পংয়ে এসআইআরের আগে ভোটার ছিলেন ২২০৮৬২ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ২৪০৭ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ২১৫৩০ জন ভোটার। ভোট দিতে পারবেন ১৯৯৫২৪ জন।
দার্জিলিংয়ে এসআইআরের আগে ভোটার ছিলেন ১২৯২৮৫৭ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৪৪২৩০ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ১৯০০৫১ জন ভোটার। ভোট দিতে পারবেন ১১০৩৯৭৯ জন।
উত্তর দিনাজপুরের এসআইআরের আগে ভোটার ছিলেন ২৩১৯৮৯০ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ১৭৬৯৭১ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৩৬০৬৪৬ জন ভোটার। ভোট দিতে পারবেন ১৯৫৭১৩৮ জন।
দক্ষিণ দিনাজপুরে এসআইআরের আগে ভোটার ছিলেন ১৩৩১৫৪৮ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৭৬৭৬৮ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ১৭৯৫৫৫ জন ভোটার। ভোট দিতে পারবেন ১১৫৫২৯৭ জন।
মালদহে এসআইআরের আগে ভোটার ছিলেন ৩১৯৯৫৩৩ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ২৩৯৩৭৫ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৪৫৯৫৩০ জন ভোটার। ভোট দিতে পারবেন ২৭৪৬৭৩৩ জন।
মুর্শিদাবাদে এসআইআরের আগে ভোটার ছিলেন ৫৭৬৪০৮৫ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৪৫৫১৩৭ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৭৪৮৯৫১ জন ভোটার। ভোট দিতে পারবেন ৫০০৭৯৯৬ জন।
নদিয়ায় এসআইআরের আগে ভোটার ছিলেন ৪৪১৮৮৩৮ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ২০৮৬২৬ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৪৮৭৫৬৫ জন ভোটার। ভোট দিতে পারবেন ৩৯৩৬৩৮১ জন।
উত্তর ২৪ পরগনায় এসআইআরের আগে ভোটার ছিলেন ৮৩০০৬৮১ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৩২৫৬৬৬ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ১২৬০০৯৬ জন ভোটার। ভোট দিতে পারবেন ৭০৬১৮৬৩ জন।
দক্ষিণ ২৪ পরগনায় এসআইআরের আগে ভোটার ছিলেন ৮৫৯৪৭০৮ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ২২২৯২৯ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ১০৯১০৯৮ জন ভোটার। ভোট দিতে পারবেন ৭৫৩৫৯৯৫ জন।
কলকাতা দক্ষিণে এসআইআরের আগে ভোটার ছিলেন ৯০৭৪৫৬ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ২৮৪৬৮ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ২৪৯৬১৯ জন ভোটার। ভোট দিতে পারবেন ৬৫৯৪৯১ জন।
কলকাতা উত্তরে এসআইআরের আগে ভোটার ছিলেন ১৫০৬৩৩৯ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৩৯১৬৪ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৪৪৭৫৪১ জন ভোটার। ভোট দিতে পারবেন ১০৭০০০৮ জন।
হাওড়ায় এসআইআরের আগে ভোটার ছিলেন ৪১৪০৯১২ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ১৩২১৫১ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৫৯৫৯১৬ জন ভোটার। ভোট দিতে পারবেন ৩৫৪৭৬২৯ জন।
হগলিতে এসআইআরের আগে ভোটার ছিলেন ৪৭৭৫০৯৯ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ১২০৮১৩ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৪৬৮৯৩৯ জন ভোটার। ভোট দিতে পারবেন ৪৩১৯৪৮০ জন।
পূর্ব মেদিনীপুরে এসআইআরের আগে ভোটার ছিলেন ৪২৮৩৩৪৮ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ১৯৫৭২ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ১৬৫৩৪৫ জন ভোটার। ভোট দিতে পারবেন ৪১২২১৫০ জন।
পশ্চিম মেদিনীপুরে এসআইআরের আগে ভোটার ছিলেন ৪০১৫৮৯৭ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৫২২৭৭ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ২৭৩৭০৪ জন ভোটার। ভোট দিতে পারবেন ৩৭৫৪৫২০ জন।
ঝাড়গ্রামে এসআইআরের আগে ভোটার ছিলেন ৯৫৪৮০০ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ১২৪০ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৫৫৩৬৪ জন ভোটার। ভোট দিতে পারবেন ৯০৬০৬১ জন।
পুরুলিয়ায় এসআইআরের আগে ভোটার ছিলেন ২৪২১৪৪২ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৫৯৪২ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ১৯১৭৬২ জন ভোটার। ভোট দিতে পারবেন ২২৩১৩৫২ জন।
বাঁকুড়ায় এসআইআরের আগে ভোটার ছিলেন ৩০৩৩৮৩০ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৬৫৩৩ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ১৪৩৪২৫ জন ভোটার। ভোট দিতে পারবেন ২৯০৫০৯৩ জন।
পূর্ব বর্ধমানে এসআইআরের আগে ভোটার ছিলেন ৪১৭৮৬৯৫ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ২০৯৮০৫ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৪৩৫৮৬৪ জন ভোটার। ভোট দিতে পারবেন ৩৭৪৪৯১২ জন।
পশ্চিম বর্ধমানে এসআইআরের আগে ভোটার ছিলেন ২৩২৭১১২ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৭৪১০০ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ৩৯৪৩২৫ জন ভোটার। ভোট দিতে পারবেন ১৯৪৮৩০৬ জন।
বীরভূমে এসআইআরের আগে ভোটার ছিলেন ২৯৪৫৩০০ জন, সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ৮২০৫৯ জন। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়লেন ২৭২৬৮৯ জন ভোটার। ভোট দিতে পারবেন ২৬৭৯৪৪৯ জন।
এসআইরের আগে পশ্চিমবঙ্গে মোট ভোটার ছিলেন ৭৬৬৩৭৫২৯ জন। ৭ এপ্রিল পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছেন ২৭১৬৩৯৩ জন ভোটার। খসড়া, চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট বাদ পড়েছেন ৯০৮৩৩৪৫। পশ্চিমবঙ্গে এখন বৈধ ভোটার ৬৭৭২০৭২৮ জন।
জেলাভিত্তিক হিসাব করলে সব থেকে বেশি নাম বাদ পড়েছে মুর্শিদাবাদ জেলায়। সোমবারের তালিকা অনুযায়ী, মুর্শিদাবাদ থেকে বাদ পড়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ১৩৭ জনের নাম।
















