২৯১ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল। মঙ্গলবার বিকেলে কালীঘাট থেকে মমতা-অভিষেক প্রার্থী নাম ঘোষণা করেন। ২৪ ঘণ্টার তাপ-উত্তাপে স্পষ্ট, প্রার্থী তালিকা প্রকাশ করেই হইচই ফেলে দিয়েছে বাংলার শাসক দল।
2
8
জল্পনা ছিল সেলিব্রিটি প্রার্থীদের নিয়ে। কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা এবার চমকে দিয়েছে অন্যভাবে। নেই সেলিব্রিটিদের ভিড়। বদলে সমাজের নানা স্তরের লোকজন ঠাঁই পেয়েছেন তাতে।
3
8
তৃণমূলের প্রার্থী তালিকায় এবার শতাধিক নতুন মুখ। তথ্য, মোট ১০৩জনকে নতুন মুখ হিসেবে তুলে এনেছে তৃণমূল কংগ্রেস। সেখানে রয়েছেন চিকিৎসক, রয়েছেন আইনজীবী, শিক্ষাবিদ।
একজন সাধারণ গৃহবধু থেকে বর্ণালী হয়ে ওঠেন মহিলা চাষী। শুধু একা তিনি নন, ধীরে ধীরে আরও বহু মহিলাকে তিনি চাষের কাজে টেনে আনেন। তাঁদের স্বনির্ভরতার পথ দেখান। নিজের পায়ে দাঁড়াতে শেখান।
6
8
এখন এক দুই থেকে সেই সংখ্যা ছাড়িয়েছে হাজার। একটা সময়ে সার-কীটনাশক বিক্রির প্রশিক্ষণ নিতে গিয়ে, তিনি পরিচিত হন আরও বিপুল সম্ভাবনার সঙ্গে। মহিলাদের নিয়ে তিনি শুরু করেন অশ্বত্থতলা মহিলা জনকল্যাণ নামের একটি স্বনির্ভর গোষ্ঠীও। তারই সেক্রেটারি তিনি এখন।
7
8
কৃষিনির্ভর এগ্রি এফপিসি লিমিটেড-এর চেয়ারম্যানও বর্ণালী। কৃষি ও সমাজসেবায় অবদানের জন্য, ২০১৮ সালে তাঁকে মহিলা কিষাণ পুরস্কারে ভূষিত করা হয়।
8
8
২০২৫ সালে তিনি ডাক পেয়েছিলেন রাষ্ট্রপতির। কুলপি বিধানসভা কেন্দ্রে ২০২৬-এর ভোটে তৃণমূল কংগ্রেসের তুরুপের তাস বর্ণালীই।