ডিসেম্বর ২০২৬ মাসিক রাশিফল: মাসুজড়ে রাহু-কেতু-শনি-বুধের মহাগোচর, বছরশেষে ঘুরবে জীবনের মোড়, অর্থ-কর্ম-স্বাস্থ্য-সম্পর্ক কেমন থাকবে ১২ রাশির?
- 1
- 13
বছরের শেষ মাস ডিসেম্বর। মাসের শুরুতেই, ২ ডিসেম্বর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। ৫ ডিসেম্বর রাহু মকর এবং কেতু কর্কট রাশিতে গোচর করবে। ১১ ডিসেম্বর মীন রাশিতে মার্গী হবে শনি। এরপর ১৩ ডিসেম্বর সিংহ রাশিতে বক্রী হবে বৃহস্পতি। ১৬ ডিসেম্বর সূর্যের ধনু রাশিতে প্রবেশ এবং ২২ ডিসেম্বর বুধের ধনু রাশিতে গোচরও মাসের গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় ঘটনা। গ্রহের এই অবস্থান পরিবর্তনের ফলে বিভিন্ন রাশির কর্মজীবন, অর্থভাগ্য, পারিবারিক জীবন ও প্রেমের সম্পর্কে প্রভাব পড়তে পারে। দেখে নেওয়া যাক, ডিসেম্বর মাসে কোন রাশির ভাগ্যে কী রয়েছে।
- 2
- 13
মেষ রাশি: ডিসেম্বর মাস মিশ্র ফলদায়ী হতে পারে। মাসের শুরুতে স্বাস্থ্য ও সম্পর্কের বিষয়ে বিশেষ সতর্ক থাকতে হবে। কর্মক্ষেত্রে কিছু বাধা বা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যবসায়ীরা বড় অঙ্কের বিনিয়োগের আগে অভিজ্ঞ ও শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিন। মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির উন্নতি হবে। নিজের বুদ্ধি ও বিচক্ষণতায় কর্মজীবন ও ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন। প্রেমের সম্পর্কে ওঠাপড়া দেখা দিতে পারে।
- 3
- 13
বৃষ রাশি: ডিসেম্বরের শুরুটা শুভ। কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক লাভের সুযোগ আসবে। তবে মাসের দ্বিতীয় সপ্তাহে পারিবারিক ও কর্মক্ষেত্রের কিছু সমস্যা চিন্তা বাড়াতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়টি লাভজনক হতে পারে। চাকরিজীবীদের পছন্দমতো বদলি বা পদোন্নতির সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের পরিকল্পনা আগেভাগে সকলের সামনে প্রকাশ না করাই ভাল। মাসের শেষার্ধে হঠাৎ কিছু বড় খরচ আর্থিক চাপ বাড়াতে পারে। সম্পর্ক পরিণতি পেতে পারে বিয়েতে।
- 4
- 13
মিথুন রাশি: মাসের শুরুতে কর্মজীবন, ব্যবসা ও ব্যক্তিগত জীবনে কিছু সমস্যার মুখোমুখি হতে পারেন। কথা বলার ক্ষেত্রে সংযম ও নম্রতা বজায় রাখা জরুরি। আচমকা কোনও ব্যক্তির কাছ থেকে সহযোগিতা পেতে পারেন, যা কঠিন পরিস্থিতি সামলাতে সাহায্য করবে।মাসের প্রথমার্ধে কর্মক্ষেত্রে বিরোধীরা সক্রিয় হতে পারে। আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা হতে পারে। তাই নিজের পরিকল্পনা ও ব্যক্তিগত বিষয় নিয়ে সতর্ক থাকুন। অহংকারের কারণে ভাল সুযোগ হাতছাড়া করবেন না। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক খারাপ থাকলে কথাবার্তা ও কাজে বাড়তি সতর্কতা অবলম্বন করুন।
- 5
- 13
কর্কট রাশি: কর্মক্ষেত্রে কিছু অপ্রত্যাশিত পরিবর্তনের মুখোমুখি হতে পারেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা থাকলে আপাতত অপেক্ষা করাই ভাল। চাকরিজীবীদের সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হওয়ার আশঙ্কা রয়েছে। মাসের মাঝামাঝি পরিবারের কোনও প্রবীণ সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। পড়ুয়াদের পড়াশোনায় মনোযোগের অভাব দেখা দিতে পারে। উচ্চশিক্ষার পথে একাধিক বাধা আসার আশঙ্কা রয়েছে। আর্থিক দিক থেকেও সময়টি কিছুটা চাপের হতে পারে। তাই অর্থের লেনদেন ও খরচের বিষয়ে সতর্ক থাকুন।তবে মাসের দ্বিতীয়ার্ধে নিজের বুদ্ধি ও বিচক্ষণতায় প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। প্রেমের সম্পর্কেও ওঠাপড়া দেখা দিতে পারে। সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া বজায় রাখা জরুরি।
- 6
- 13
সিংহ রাশি: ডিসেম্বর মাসের শুরুটা সিংহ রাশির জাতকদের জন্য বেশ শুভ হতে চলেছে। এই সময় ভাগ্যের সহায়তা পাবেন পদে পদে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। কেরিয়ার ও ব্যবসার প্রয়োজনে দূরে কোথাও যাত্রা করতে হতে পারে। এই যাত্রা লাভজনক হবে। তবে সামান্য ভুল কথায় তৈরি হওয়া পরিস্থিতি বিগড়ে যেতে পারে। পরিবারের কোনও প্রিয় সদস্যের সঙ্গে বিবাদ মানসিক উদ্বেগ বাড়াতে পারে। তৃতীয় কোনও ব্যক্তির হস্তক্ষেপে প্রেমের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
- 7
- 13
কন্যা রাশি: কন্যা রাশির জাতকদের জন্য ডিসেম্বর মাস মিশ্র ফলদায়ী হতে চলেছে। কাজের প্রয়োজনে বেশ কয়েকটি জায়গায় যাতায়াত করতে হতে পারে। এই যাত্রা সুখকর ও লাভজনক হবে। মাসের দ্বিতীয় সপ্তাহে আচমকা কোথাও যাওয়ার পরিকল্পনা তৈরি হতে পারে। নতুন গাড়ি কেনার ইচ্ছা থাকলে সেই স্বপ্নও পূরণ হতে পারে। এই সময় কাজের চাপ অত্যন্ত বেশি থাকবে। তবে মাসের শেষার্ধে কোনও মহিলা অথবা মায়ের কাছ থেকে বিশেষ সহযোগিতা পাবেন। এর ফলে অনেক সমস্যার সমাধান হবে। পড়ুয়াদের শিক্ষাক্ষেত্রে নতুন অভিজ্ঞতা হতে পারে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে দেবেন না। আবেগের বশে কোনও বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। অন্যদিকে জীবনসঙ্গীর স্বাস্থ্যের কারণে চিন্তা বাড়তে পারে।
- 8
- 13
তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য বছরের শেষ মাস ডিসেম্বর অত্যন্ত শুভ হতে চলেছে। কেরিয়ার ও ব্যবসায় মনের মতো সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফলে সাফল্যের নতুন দরজা খুলে যেতে পারে। মাসের শুরুতেই কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে, যার ফলে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। বিশেষ কোনও কাজের জন্য পুরস্কৃত হওয়ার সম্ভাবনাও রয়েছে।বিনিয়োগের দিক থেকেও সময়টি অত্যন্ত অনুকূল। সন্তানের সাফল্যে মন আনন্দে ভরে উঠবে। পড়ুয়াদের একাগ্রতা বাড়বে এবং পরীক্ষার ফলও প্রত্যাশা অনুযায়ী হতে পারে। যাঁরা চাকরির সন্ধান করছেন, তাঁরা সামান্য চেষ্টাতেই নতুন সুযোগ পেতে পারেন।
- 9
- 13
বৃশ্চিক রাশি: কেরিয়ার ও ব্যবসায় মনের মতো সাফল্য এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাঁদের পছন্দমতো কাজ পাওয়ার যোগ রয়েছে। তবে মাসের দ্বিতীয় সপ্তাহে কাজের চাপে ছোটাছুটি বাড়বে। এর প্রভাব স্বাস্থ্যের উপর পড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে সময়টি মোটামুটি অনুকূল। নতুন কোনও চুক্তি বা কাজের সুযোগ আসতে পারে। পরীক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন।তবে পরিবারের কোনও সদস্যের সঙ্গে মনোমালিন্য হওয়ার আশঙ্কা রয়েছে। বিনিয়োগের জন্য সময়টি অনুকূল নয়। আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। শত্রুপক্ষ আপনার সম্মান ও প্রতিপত্তি নষ্ট করার চেষ্টা করতে পারে।
- 10
- 13
ধনু রাশি: জমি, সম্পত্তি কিংবা নতুন গাড়ি কেনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়ি ও কর্মক্ষেত্র, দুই জায়গাতেই কাছের মানুষের সহযোগিতা ও সমর্থন পাবেন। আর্থিক দিক থেকেও সময়টি বেশ শুভ। চাকরিজীবীদের জন্য সময়টি বিশেষ অনুকূল। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি থাকবেন। আয়ের তুলনায় খরচ বেশি হতে পারে। সামান্য ভুল কথায় ভাল কাজও ভেস্তে যেতে পারে। প্রেমের সম্পর্ক বিয়েতে পরিণত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
- 11
- 13
মকর: এই মাসে কখনও সহজেই কাজ সম্পন্ন হবে, আবার কখনও নানা বাধার মুখে পড়তে হতে পারে। মাসের শুরুতে ভাগ্যের সহায়তা পাবেন। ব্যবসায় মনের মতো লাভের সম্ভাবনা রয়েছে। যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছেন, তাঁরা নতুন কাজের সুযোগ পেতে পারেন। আচমকা অর্থলাভের যোগও রয়েছে। তবে এই সময় রাগ, অস্থিরতা ও বিরক্তির উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। প্রেমের ক্ষেত্রে গোটা মাসটি অত্যন্ত শুভ।
- 12
- 13
কুম্ভ রাশি: প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতা ও বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে। মাসের শুরুতে আত্মীয়স্বজনের সঙ্গে কোনও বিষয় নিয়ে বিবাদ হওয়ার আশঙ্কা রয়েছে। ভ্রমণের সময় এবং গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করুন। অপরিচিত কাউকে অতিরিক্ত বিশ্বাস করা ঠিক হবে না। চাকরিজীবীদের অকারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ বা মানসিক চাপ তৈরি হতে পারে। সন্তানের কোনও বিষয় নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমের সম্পর্কেও সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। আবেগের বশে কোনও কাজ করলে সম্পর্কে দূরত্ব ও অশান্তি তৈরি হতে পারে।
- 13
- 13
















