আর কয়েক ঘণ্টা। আগামিকাল, সোমবার বাংলায় ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। আবির খেলায় মেতে ওঠার অপেক্ষায় হাজার হাজার মানুষ। আর সেদিনই বাংলায় দুর্যোগের ঘনঘটা!
2
14
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল, সোমবার রাজ্য জুড়ে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব জেলাতেই জারি রয়েছে সতর্কতা।
3
14
হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৯ মে শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
4
14
আজ রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি রয়েছে হলুদ সর্তকতা।
5
14
আগামিকাল, সোমবার ঝড়বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গে। ওইদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলায় কমলা সতর্কতা জারি রয়েছে।
6
14
আগামী মঙ্গলবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে জারি রয়েছে কমলা সতর্কতা।
7
14
মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়ার হলুদ সর্তকতা জারি রয়েছে। আগামী বুধবারেও দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে।
8
14
আগামী বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও, কোনও জেলায় এখনও পর্যন্ত সতর্কতা জারি হয়নি।
9
14
এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিন উপকূলে দমকা ঝোড়ো হাওয়ার দাপট বাড়তে পারে। উত্তাল থাকবে সমুদ্র। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
10
14
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী সাতদিন ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত জেলায় জেলায় জারি রয়েছে সতর্কতা।
11
14
আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জারি রয়েছে হলুদ সর্তকতা।
12
14
আগামিকাল সোমবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। মালদহেও ঝড়বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করেছে হাওয়া অফিস।
13
14
আগামী মঙ্গলবার শুধুমাত্র মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির কমলা সতর্কতা ও বাকি জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
14
14
আগামী বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে।