স্বপ্ন ছিল আইএএস অফিসার হওয়ার, কিন্তু আজ জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী! কীভাবে কেরিয়ারের মোড় ঘুরল ইয়ামির?
নিজস্ব সংবাদদাতা
২৮ নভেম্বর ২০২৬ ১৭ : ১০
শেয়ার করুন
1
8
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের। ১৯৮৮ সালের ২৮ নভেম্বর হিমাচল প্রদেশের বিলাসপুরে জন্ম হয় তাঁর। তবে অভিনেত্রীর বড় হওয়া চণ্ডীগড়ে। ছোটবেলায় পড়াশোনায় বেশ ভাল ছিলেন ইয়ামি।কলেজের শুরুর দিকে অভিনয়ের কোনও ইচ্ছা ছিল না; বরং তাঁর লক্ষ্য ছিল আইএএস অফিসার হওয়া।
2
8
এমনকী সেই মতো পড়াশোনাও শুরু করেছিলেন তিনি। কিন্তু সময়ের সঙ্গে সেই পরিকল্পনা বদলে যায়।
3
8
মডেলিং দিয়ে শুরু হয় তাঁর কেরিয়ার। এরপর ২০০৮ সালে 'চাঁদ কে পার চলো' ধারাবাহিকের মাধ্যমে অভিনয় শুরু করেন ইয়ামি।
4
8
এরপর 'ইয়ে পেয়ার না হোগা কম'-এর মতো ধারাবাহিকে কাজ করে দর্শকের নজর কাড়েন। ২০১০ সালে কন্নড় ছবি 'উল্লাসা উৎসাহা' দিয়ে বড়পর্দায় অভিষেক হয় তাঁর। আর ২০১২ সালে 'ভিকি ডোনার' ছবির পর বলিউডে নিজের জায়গা পাকা করে নেন।
5
8
একসময় মনের মতো কাজ না পেয়ে অভিনয় ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি। তবে 'সনম রে', ২০১৯ সালে 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক' ও 'বালা' ছবির সাফল্য তাঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়।
6
8
এরপর 'আর্টিকেল ৩৭০' ছবিতে দারুণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
7
8
ইয়ামি বিয়ে করেন পরিচালক আদিত্য ধরকে। তাঁদের একটি পুত্রসন্তানও রয়েছে। সুখী দাম্পত্য আর সফল কেরিয়ার, ইয়ামির জীবনের পথ চলায় যুক্ত হচ্ছে আরও নতুন মাইলফলক।
8
8
আইএএস অফিসার হওয়ার স্বপ্ন দেখলেও আজ তিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তাঁর এই জার্নি কিন্তু নজরকাড়া।