কেতু-চন্দ্রের গ্রহণ যোগে একের পর এক চ্যালেঞ্জে জেরবার হবে ৫ রাশি! ৩০ নভেম্বর থেকে সতর্ক থাকা প্রয়োজন কাদের?
নিজস্ব সংবাদদাতা
২৮ নভেম্বর ২০২৬ ১৬ : ২৩
শেয়ার করুন
1
11
রাহু বা কেতুর সঙ্গে সূর্য কিংবা চন্দ্রের সংযোগের ফলে এই যোগ তৈরি হলে জীবনে নানা বাধা, মানসিক অস্থিরতা, সিদ্ধান্ত গ্রহণে সমস্যা এবং আর্থিক চাপের আশঙ্কা করা হয়। ৩০ নভেম্বর কেতুর সঙ্গে চন্দ্র জুটি বাঁধায় এই গ্রহণ যোগ তৈরি হচ্ছে। এর ফলে কাদের বিপদ বাড়বে জেনে নিন। ছবি- সংগৃহীত
2
11
সিংহ: ৩০ নভেম্বর চন্দ্র ও কেতুর সিংহ রাশিতে অবস্থানের কারণে মানসিক অস্থিরতা বাড়বে। আত্মবিশ্বাসে ঘাটতি এবং কাজে বাধা আসার আশঙ্কা করা হচ্ছে। ছবি- সংগৃহীত
3
11
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। আবেগের বশে কোনও বড় সিদ্ধান্ত নেবেন না।ছবি- সংগৃহীত
4
11
কুম্ভ: সম্পর্ক ও পারিবারিক জীবনে মতবিরোধ বাড়তে পারে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। ছবি- সংগৃহীত
5
11
কাউকে অন্ধভাবে বিশ্বাস করে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করা এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে গোপন শত্রু বা প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।ছবি- সংগৃহীত
6
11
বৃষ: কাজের চাপ ও দায়িত্ব বাড়তে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। ছবি- সংগৃহীত
7
11
ব্যবসায় নতুন বিনিয়োগ বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপাতত এড়িয়ে চলুন। পারিবারিক বিষয়েও ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে হবে।ছবি- সংগৃহীত
8
11
বৃশ্চিক: আর্থিক সমস্যা অথবা কর্মক্ষেত্রে অনিশ্চয়তা দেখা দিতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। ছবি- সংগৃহীত
9
11
তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। ব্যক্তিগত জীবনে মানসিক চাপ বাড়তে পারে।ছবি- সংগৃহীত
10
11
মেষ: প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। হঠাৎ খরচ বাড়তে পারে। ছবি- সংগৃহীত
11
11
কর্মক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকায় মনোযোগ ধরে রাখা জরুরি। রাগ ও তাড়াহুড়ো নিয়ন্ত্রণে রাখুন।ছবি- সংগৃহীত