ভোটের দামামা রাজ্যে বেজেছে দিনকয়েক আগেই। তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ প্রার্থী তালিকা প্রকাশ করেছে, অন্যান্য রাজনৈতিক দলগুলিও ধীরে ধীরে সামনে এনেছে প্রার্থী নাম। প্রচার শুরু করেছেন প্রার্থীরা।
2
6
সোমবার নওশাদ সিদ্দিকির আইএসএফ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রার্থী তালিকা ঘোষণার ঘণ্টাখানেক পরেই, ভোট প্রচারে ঝাঁপিয়েছেন নওশাদ সিদ্দিকি। শুক্রবার প্রার্থী তালিকা ঘোষণা করে আইএসএফ। আইএসএফ কেন্দ্র-তালিকা ঘোষণার পরে দেখা গিয়েছে, বাম্ফ্রন্টের সঙ্গে সমঝোতায় ২৯-সহ মোট যে ৩৩টি আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছিল আইএসএফ, তার মধ্যে চারটি আসনে ইতিমধ্যেই প্রার্থী দিয়ে দিয়েছে বামেরা।
3
6
বীরভূমের মুরারই, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম, পাঁশকুড়া পশ্চিম এবং মুর্শিদাবাদের ভগবানগোলা। সমস্যা এই চার কেন্দ্রে। সোমবার দেখা গেল, নন্দীগ্রামেও প্রার্থী নাম ঘোষণা করে দিল নওশাদ সিদ্দিকির দল।
4
6
অন্যদিকে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে ২৯১ আসনের প্রার্থী নাম ঘোষণা করেছে। চুঁচুড়া থেকে দল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। সোমবার দেবাংশু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন, ভোটের মুখে, নিজের কেন্দ্রে থাকার জন্য নতুন ঘরে থাকতে চলেছেন তিনি। এর আগে, গত লোকসভা ভোটে তমলুকেও কয়েক মাসের জন্য বাড়ি ভাড়া নিয়ে থেকেছিলেন দেবাংশু।
5
6
ইতিমধ্যে, শ্রেয়া পাণ্ডে থেকে সায়ন্তিকা ব্যানার্জি, প্রার্থীরা প্রচার শুরু করেছেন জোর কদমে। নিজের হয়ে কর্মিসভা করে ফেলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যনার্জি। এবার জেলায় জেলায় প্রার্থীদের হয়ে প্রচারে নামবেন তিনি।
6
6
আগামিকাল থেকে প্রার্থীদের হয়ে প্রচারে নামছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিও।