আজকাল ওয়েবডেস্ক: কিছু কিনবেন তাহলে অবশ্যই লোন করতে হবে। কিন্তু জানেন কি লোন করলে কত মিনিমাম ক্রেডিট স্কোর লাগে? অনেকেরই মনে সুপ্ত বাসনা থাকে কিন্তু ক্রেডিট স্কোরের পরিধি জানতে পারেন না বলে তিনি লোন নিতে পারেন না।
শুধু কেনার ক্ষেত্রেই নয়, ব্যবসা শুরু করার ক্ষেত্রেও প্রচুর টাকা লোন লাগে। ঋণ নিতে গেলে ভাল ক্রেডিট স্কোর থাকা বাধ্যতামূলক। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, ক্রেডিট স্কোর কী? আপনি যে ঋণ নিচ্ছেন সেই ঋণ সময়মতো পরিশোধ করতে পারবেন কি না সেটাই দেখার। ভারতে চারটি ক্রেডিট ব্যুরো রয়েছে যা যে কোনও ব্যক্তির ক্রেডিট স্কোর নির্ধারণ করে। তাঁরা হল ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড, সিআরআইএফ হাইমার্ক, ইকুইফ্যাক্স এবং এক্সপেরিয়ান।
সাধারণত ৩০০-৮৫০ এই সীমার মধ্যে ক্রেডিট স্কোর রাখতে হয়। নইলে ঋণ নেওয়ার ক্ষেত্রে ঝামেলায় পড়তে হবে আপনাকে। তবে ব্যক্তিগত ঋণ নিতে চাইলে ৭০০ কিংবা তার বেশি হওয়া বাঞ্ছনীয়। তবে কারও যদি স্কোর হয় ৭৫০ -এর বেশি তাহলে ঋণ পাওয়ার ক্ষেত্রেও প্রচুর সুবিধে পাওয়া যাবে।
তবে গ্রাহককে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে। প্রথমত, ক্রেডিট কার্ডের বিল নিয়মিত এবং সময়মতো পরিশোধ করতে হবে। বকেয়া অর্থ যতটা পারবেন দিয়ে রাখবেন। বাকি রাখবেন না। এতে প্রোফাইলে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই দুম করে লোন নেওয়ার আগে জেনে নিন বিষয়গুলি।
