আজকাল ওয়েবডেস্ক: রেললাইনে বসে মোবাইল গেম খেলার ফল। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ার লোহাগাছা এলাকায়। জানা গিয়েছে, মৃত দুই যুবক সাবির শেখ এবং সাহিল শেখ শুক্রবার সন্ধ্যায় তারা দুজন রেলগেটের কাছে লাইনে বসে গেম খেলছিলেন।
হাতে ছিল মোবাইল, কানে হেডফোন। সেই সময় লাইন দিয়ে আসছিল আপ ধনধান্য এক্সপ্রেস। লালগোলার দিকে যাচ্ছিল সেটি। সেই ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে দুই যুবকের দেহ। ধাক্কার জেরে ছিন্নভিন্ন হয়ে যায় দুই যুবকের দেহ। রেল কর্তৃপক্ষের তরফে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।