এবারের মোদির ব্রিগেড শুধু রাজনৈতিক ময়দান নয়, হয়ে উঠতে চলেছে এক টুকরো বাংলা। পাহাড় থেকে সাগর—বাংলার বৈচিত্র্য আর পরিবর্তনের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে মঞ্চের কারুকার্যে। বঙ্গ বিজেপি নেতৃত্বের দাবি, এই মঞ্চ শুধু কাঠের কাঠামো নয়, বরং ‘সোনার বাংলা’র রুটম্যাপের প্রতিফলন।