আজকাল ওয়েবডেস্ক :  বিগত এক বছর আগে যখন টুইটারের দায়িত্ব নিয়েছিলেন মাস্ক তখন থেকেই তিনি সংবাদ শিরোনামে।বারে বারে তাকে নিয়ে সমালোচনা হয়েছে। এমনকি টুইটার থেকে নাম পরিবর্তন করে তিনি যখন এক্স করেন তখনও তাকে নিয়ে সমালোচকরা বলতে ছাড়েননি। কিন্তু সবই প্রায় বৃথা। এক্সের বর্তমান সম্পত্তি প্রায় ১৯ বিলিয়ন। যা দেখে এবার মাস্কের তারিফ না করে কেউ থাকতে পারছেন না। এক্সকে প্রমোট করার সব ধরনের কাজই মাস্ক করেছেন। ফলে বিজ্ঞাপনদাতারা এক্সকে ভরিয়ে দিয়েছেন।যার নিট ফল এই লাভের অঙ্ক। এমনকি মাস্ক যখন টুইটারের দায়িত্ব নিয়েছিলেন তখন এমনও শোনা গিয়েছিল ১৩ বিলিয়ন ধার হয়েছে টুইটারের।কিন্তু সেখান থেকেও এবার ঘুরে দাড়িয়েছে এক্স।শুধু লাভের মুখ নয়। নিজের শেয়ার হোল্ডারদের যথাযোগ্য লাভের অংশও তুলে দিয়েছেন মাস্ক। টুইটারের নীল পাখিকে সরিয়ে দিয়ে তিনি এক্সকে যেভাবে প্রমোট করেছেন তা তারিফের যোগ্য। মাস্ক জানিয়েছেন, এক্সকে তিনি সবার সঙ্গে যুক্ত করার কাজ করছেন। সেখানে গুগুল থেকে শুরু করে ইউটিউব সহ অন্য সামাজিক মাধ্যমগুলি একসঙ্গে কাজ করবে। ফলে আগামীদিনে এক্সের আয় যে আরও বাড়বে সেকথা জানাতে ভোলেননি এক্স কর্তা। এক্সের নতুন বেশকিছু ফিচার করার কথা ভাবছেন ইলন মাস্ক। সেগুলি তৈরি হয়ে গেলে এক্স এক নতুনভাবে ধরা দেবে সকলের কাছে।